rongginnbd
Thursday, April 19, 2018
‘মোস্তাফিজ মুম্বাইয়ের এক্স ফ্যাক্টর’
রঙিন ডেস্ক :
আইপিএলের একাদশতম আসরে মোস্তাফিজুর রহমানের নতুন দল মুম্বাই ইন্ডিয়ানস। আর এ দলের হয়ে খেলতে নেমে পরপর তিন ম্যাচেই নিজের পারফর্মেন্সের ঝলক দেখিয়েছেন কাটার মাস্টার। তিন ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। পারফর্মেন্স দেখে মোস্তাফিজকে মুম্বাইয়ের এক্স ফ্যাক্টর বলে দাবি করেছেন ভারতের সাবেক পেসার জহির খান।
মোস্তাফিজের দল অবশ্য প্রথম তিন ম্যাচেই হেরেছে। তবে নিজেদের চতুর্থ ম্যাচে দল জিতলেও এদিন অনেকটা ম্লান ছিলেন মোস্তাফিজ। চার ওভার বল করে ৫৫ রান দিয়েও ছিলেও উইকেট শূন্য।
মোস্তাফিজের এমন পারফর্মেন্সের পরও হতাশ নন জহির খান। ক্রিকবাজের সঙ্গে আলাপে মোস্তাফিজকে নিয়ে এই পেসার বলেন, মোস্তাফিজ যেকোন দলের জন্য হুমকি হয়ে উঠতে পারেন।
তিনি বলেন, ‘যেকোন প্রতিপক্ষের জন্য সে হুমকি হয়ে উঠতে পারে। কারণ সে একজন এক্স ফ্যাক্টর বোলার, প্রতিপক্ষ দলকে চমকে দেয়ার মত ক্ষমতা আছে তার। সে একজন উইকেট টেকিং বোলার। সে রান কিছুটা বেশি দিলেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেয়ার ক্ষমতা তার আছে।’
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment