rongginnbd
Thursday, April 26, 2018
দিল্লির হয়ে বিনা পারিশ্রমিকে খেলবেন গম্ভীর
রঙিন ডেস্ক : আইপিএলে দিল্লির হয়ে খেলা চালিয়ে যেতে চান গৌতম গম্ভীর। বাকি খেলাগুলো তিনি বিনা পারিশ্রমিকে বা ফ্রিতে খেলবেন বলে জানিয়েছেন। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে আর কোনো পারিশ্রমিক নেবেন না বাঁহাতি এই টপঅর্ডার ব্যাটসম্যান।চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আট দলের মধ্যে সবার শেষে অবস্থান দিল্লি ডেয়ার ডেভিলসের।আর দলের অধিনায়ক হিসেবে ব্যর্থতার দায় মাথায় নিয়ে বুধবার দলের অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন গৌতম গম্ভীর।
গৌতম গম্ভীরের এই সিদ্ধান্তের ফলে প্রায় দুই কোটি ৮০ লাখ ভারতীয় রুপি ক্ষতির সম্মুখীন হবেন গম্ভীর।
নাম প্রকাশে অনিচ্ছুক দিল্লির এক কর্মকর্তা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে এ প্রসঙ্গে বলেন, ‘গৌতম সিদ্ধান্ত নিয়েছে, সেই ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো টাকা নেবে না আর। আইপিএলের বাকি ম্যাচগুলো সে ফ্রিতেই খেলে যাবে। সে এমন একজন খেলোয়াড়, যার কাছে আত্মসম্মানই সবার আগে। সে অনেক আগে থেকেই নিয়মিত পারফরমার। সে কোনো টাকা নিতে চায় না এবং এটি তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত।’
টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতে দিল্লির অধিনায়ক হিসেবে দেখা যাবে স্রেয়াশ আয়ারকে। ২৩ বছর বয়সী আয়ার এ পর্যন্ত দলের হয়ে দুটি হাফ সেঞ্চুরি করেছেন।
কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়ে ২০১২ এবং ২০১৪ সালের আইপিএল শিরোপা জিতিয়েছিলেন গম্ভীর। আইপিএলের শুরুর দিক থেকেই কলকাতার হয়ে খেলেছেন তিনি। তবে এবার সফল এই অধিনায়ককে ছেড়ে দিয়েছে বাংলার দলটি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment