Friday, May 4, 2018

হাতের সৌন্দর্য ফিরে পেতে…

রঙিন ডেস্ক: অনেকেরই হাতের আঙুলের গিঁটে কালচে ধরণের দাগ থাকে; যা হাতের সৌন্দর্য একেবারেই নষ্ট করে দেয়। এছাড়াও পায়ের পাতার কালচে দাগের কারণেও একই ধরণের সমস্যায় পড়েন অনেকেই। এই সমস্যা সমাধানের দারুণ কার্যকরী সহজ উপায় রয়েছে। আজকে চলুন জেনে নেয়া যাক এমনই কার্যকরী উপায় যা ফিরিয়ে দিতে পারে আপনার হাতের সৌন্দর্য।
১ চা চামচ মধুতে ১ চা চামচ তাজা লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি হাতের আঙুলের গিঁটে ভালো করে লাগিয়ে নিন। মাত্র ১ মিনিট ম্যাসেজ করে নিন এই মিশ্রণটি আঙুলের গিঁটে এবং পায়ের পাতার কালচে দাগের উপরে। এরপর ১০ মিনিট এভাবেই রেখে দিন। তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে মুছে নিন। সপ্তাহে ৩ দিন ব্যবহারে খুব দ্রুত কালচে দাগ দূর হয়ে যাবে।

No comments:

Post a Comment