rongginnbd
Thursday, April 26, 2018
কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা
রঙিন ডেস্ক : ছক্কার রেকর্ড ম্যাচে হার তার ওপর আবার শাস্তি খড়গ।রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে গুনতে হচ্ছে এই শাস্তির টাকা।বুধবার ২০৫ রান করেও চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় কোহলির বেঙ্গালুরু।ম্যাচে মন্থর ওভার রেটের কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ওভার শেষ করতে ব্যর্থ হয়েছে বেঙ্গালুরু। চলতি আইপিএলে অবশ্য এই প্রথমবার মন্থর ওভার রেটের মুখে পড়ল বেঙ্গালুরু।
ঘরের মাঠে ২০৫ রান করেও চেন্নাইয়ের কাছে ৫ উইকেটে হেরেছে কোহলির দল।মহেন্দ্র সিং ধোনির ঝোড়ো ব্যাটিংয়ে দুই বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় চেন্নাই। চলতি আইপিএলে ছয় ম্যাচের চারটিতেই হারল বেঙ্গালুরু। জিতেছে মাত্র দুই ম্যাচে।
আইপিএলে কাল নতুন একটি রেকর্ডও হয়েছে। ম্যাচে ছক্কা হয়েছে মোট ৩৩টি- চেন্নাইয়ের ১৭টি, বেঙ্গালুরু ১৬টি। যা এক ম্যাচে সর্বোচ্চ। গত মৌসুমে দিল্লি ডেয়ারডেভিলস ও গুজরাট লায়ন্সসের ম্যাচের ৩১ ছক্কা ছিল আগের রেকর্ড। গত মাসে এই রেকর্ড ছুঁয়েছিল চেন্নাই ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment