rongginnbd
Friday, April 20, 2018
বিশ্বের ১শ’ প্রভাবশালীর তালিকায় শেখ হাসিনা
রঙিন ডেস্ক:
যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত ‘টাইম ম্যাগাজিন’ প্রতিবছরের মতো এবারো বিশ্বের প্রভাবশালীদের তালিকা প্রকাশ করেছে। আর এই তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বৃহস্পতিবার এ তালিকা প্রকাশ করা হয়। তালিকায় ১০০ জনের মাঝে রাজনৈতিক ব্যক্তি ২৭ জন। আর তাদের মাঝে শেখ হাসিনার অবস্থান ২১।
তালিকায় রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নামও রয়েছে।
অন্যদিকে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টিভি ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে, ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও হবু রাজবধূ মেগান হ্যারি, বিশ্বের আলোচিত টেনিস খেলোয়াড় সুইজারল্যান্ডের রজার ফেদেরার, ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, মার্কিন অভিনেত্রী-সংগীতশিল্পী জেনিফার লোপেজেও তালিকায় স্থান পেয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অবশ্য নতুন নয়। ইতোপূর্বে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন, কাতারভিত্তিক আল জাজিরা, যুক্তরাজ্যভিত্তিক বিবিসি ওয়াল্ডে গুরুত্ব সহকারে তার সাক্ষাৎকার প্রচারিত হয়েছে।
বিভিন্ন সময়ে জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’, জাতিসংঘ ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’, ডব্লিউআইপি (ওম্যান ইন পার্লামেন্ট) গ্লোবাল অ্যাওয়ার্ড-এর মতো নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন শেখ হাসিনা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment