rongginnbd
Saturday, October 21, 2017
জরিমানার মুখে নেইমার
রঙিন ডেস্ক :
বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে যাওয়ার পর থেকেই আলোচনায় রয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আবারো আলোচনায় আসলেন এ তারকা। নতুন কোন বিতর্ক নয়, পুরনো অভিযোগেই জরিমানার মুখে পড়েছেন নেইমার।
নিজ দেশে কর ফাঁকির অভিযোগে ১.২ মিলিয়ন ডলার বা প্রায় ১ কোটি টাকা জরিমানার মুখে পড়েছেন নেইমার। ব্রাজিল আদালতের চোখে যেটি ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়ের মিথ্যে প্রতিশ্রুতির প্রাপ্য ফল।
গত মঙ্গলবার নেইমারকে ব্রাজিলিয়ান ৩.৮ মিলিয়ন রিয়েল জরিমানা করেন দেশটির তৃতীয় প্রাদেশিক আদালত।
২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত নিজদেশে কর ফাঁকির অভিযোগে ২০১৫ সালে ব্রাজিল তারকার ৬২.২ মিলিয়ন ডলার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করছিল দেশটির আদালত। এরমধ্যে ছিল নেইমারের ব্যক্তিগত জেট বিমানও। সময়মত এবারের জরিমানা পরিশোধ করা না হলে নেইমারের বাবা-মা এবং তার পরিচালিত তিনটি কোম্পানিকেও জরিমানা করা হবে বলে জানিয়েছেন আদালত।
আদালতের মতে রোজগার এবং ইমেজ সত্ত্ব থেকে প্রাপ্য অর্থের ট্যাক্স ফাঁকি দিতে নামকাওয়াস্তে কিছু প্রতিষ্ঠান গড়ে তোলেন নেইমার। সেই প্রতিষ্ঠানগুলোর নামে ১৫ থেকে ২৫ শতাংশ কর দিতেন তিনি। অথচ ঘুর পথের আশ্রয় না নিলে নেইমারকে পরিশোধ করতে হত কমপক্ষে ২৭.৫ শতাংশ কর।
বারবার আদালত সতর্ক করার পরও প্রতিবারই ‘মিথ্যে প্রতিশ্রুতি’ দিয়ে সময়ক্ষেপণ করার অভিযোগও আনা হয়েছে নেইমারের নামে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment