rongginnbd
Saturday, October 21, 2017
টেস্ট র্যাঙ্কিংয়ে আটে উঠতে পারে বাংলাদেশ
রঙিন ডেস্ক :
টেস্ট সিরিজে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র করেছিলো বাংলাদেশ। কিন্তু সাউথ আফ্রিকা সফরে হারতে হয়েছে বাংলাদেশকে। তবুও সাদা পোশাকের র্যাঙ্কিংয়ে আটে উঠে যাওয়ার হাতছানি টাইগারদের। সেজন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করতে হবে জিম্বাবুয়ের।
আসছে বছরের জানুয়ারির আগে বাংলাদেশের কোন টেস্ট ম্যাচ নেই। নতুন বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। তবে একদিন পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামছে জিম্বাবুয়ে। দুই টেস্টের সিরিজটিতে ক্যারিবীয়রা জিততে না পারলে আইসিসি টেবিলের ৮-নম্বর জায়গাটি ছেড়ে দিতে হবে। তারা নেমে যাবে ৯-এ, বাংলাদেশ উঠে যাবে ৮-এ।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে নয়ে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭২। ওয়েস্ট ইন্ডিজ ৭৫ রেটিং পয়েন্টে আটে। জিম্বাবুয়ের কোন রেটিং পয়েন্টই নেই। শনিবার তাদের মাটিতে শুরু হতে যাওয়া সিরিজটি যদি ক্যারিবীয়রা ২-০তে জেতে তাহলে ১ পয়েন্ট পাবে। আর ১-০তে জিতলে পয়েন্ট ৭৫ই থাকবে। কিন্তু সিরিজ ড্র হলেই উইন্ডিজের পয়েন্ট নেমে যাবে ৭২-এ। তাতে পয়েন্ট একই হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ৮-এ উঠে যাবে বাংলাদেশ।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment