Thursday, October 26, 2017

মোশাররফ ভক্তের উপহার ফ্রেমে বাঁধানো ছবি

নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে জুঁই বলেন, ‘ভক্তদের কাছ থেকে পাওয়া যেকোনো উপহার অমূল্য, তার ওপর সেটা যদি হয় দেশের বাইরের কোনো ভক্তের দেওয়া উপহার, তাহলে তা পাওয়ার আনন্দ কয়েক গুণ বেড়ে যায়। কলকাতায় আমাদের নাটকের অনেক ভক্ত আছেন। তেমনই একজন ভক্ত নূর আলম। সম্প্রতি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। ছবিটি তার কাছ থেকেই পাওয়া। ধন্যবাদ নূর আলম, অভিজিৎ দত্ত এবং আরও অগণিত কলকাতার ভক্তকুলকে—যারা আমাদের নাটক ভালোবাসেন। কৃতজ্ঞ আমাদের নাটকের সঙ্গে জড়িত সব ব্যক্তিকে, যাদের পরিশ্রমের ফলস্বরূপ আজকে আমাদের নাটক দেশের বাইরেও বাঙালিদের মনে জায়গা করে নিতে পেরেছে।’

No comments:

Post a Comment