rongginnbd
Thursday, October 26, 2017
দুইবার কুপ্রস্তাব পেয়েছিলেন জুলিয়ান মুর
রঙিন ডেস্ক :
হলিউড-বলিউডে যৌন হয়রানি কোনো নতুন বিষয় নয়। বিশেষ করে এর ভুক্তভোগী হয়ে থাকেন উঠতি তারকারা। যার মধ্যে বেশিরভাগই নারী তারকারা। সেসময়ে সবাই নানা পারিপার্শিকতার ভয়ে চুপ থাকলেও অনেকেই পরে মুখ খোলেন। এবার যৌন হয়রানির বিষয়ে মুখ খুললেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জুলিয়ান মুর।
তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন হলিউডের জনপ্রিয় নির্মাতা জেমস টোবাক। জেমস টোবাক এর বিরুদ্ধে এর আগেও অনেকবার যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
জুলিয়ান মুরকে দুইবার কুপ্রস্তাব দিয়েছিলেন জেমস। তবে দুইবারই জুলিয়ান সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করেছেন। এই প্রসঙ্গে জুলিয়ান মুর বলেন, ‘জেমস টোবাক আশির দশকে আমাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন তার অ্যাপার্টমেন্টে গিয়ে অডিশন দিয়ে আসতে।’
তিনি আরো বলেন, ‘আমি প্রস্তাব ফিরিয়ে দেই। একমাস পরে তিনি আবারো একই প্রস্তাব দিয়েছেন। আমি তাকে বলেছি, আপনি কি ভুলে গেছেন যে আগেই একই প্রস্তাব দিয়েছিলেন?’ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জুলিয়ান মুর এই তথ্য জানান।
একটি প্রতিবেদনে বলা হয়েছে যে এই নির্মাতা যাদেরকে কাজ দিতেন, তাদেরকে যৌন হয়রানি করতেন। এমনকি পথের থেকেও অনেক নারীকে হলিউডে কাজ করার সুযোগ করে দেয়ার প্রস্তাব দিয়ে যৌন হয়রানি করতেন তিনি। এখন পর্যন্ত ২০০ নারী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। টাইমস অব ইন্ডিয়া।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment