Thursday, October 26, 2017

মেসিকে ছাড়িয়ে কোহলি

রঙিন ডেস্ক : আর্জেন্টাইন অধিনায়ক ও বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসিকে আগেই ছাড়িয়ে গেছে পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সেই মেসিকে টেক্কা দিলেন ভারত ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও। ব্র্যান্ড ভ্যালুতে ফুটবল জাদুকরের চেয়ে এগিয়ে আছেন ক্রিকেট সুপারস্টার। কোহলি এখন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটারও।
ফোর্বসের ব্র্যান্ড ভ্যালুর শীর্ষ দশ:রজার ফেদেরার (৩৭.২ মিলিয়ন ডলার), লেব্রন জেমস (৩৩.৪ মিলিয়ন ডলার), উসাইন বোল্ট (২৭ মিলিয়ন ডলার), ক্রিস্টিয়ানো রোনালদো (২১.৫ মিলিয়ন ডলার), ফিল মিকেলসন (১৯.৬ মিলিয়ন ডলার), টাইগার উডস (১৬.৬ মিলিয়ন ডলার), বিরাট কোহলি (১৪.৫ মিলিয়ন ডলার), ররি ম্যাকলরয় (১৩.৬ মিলিয়ন ডলার), লিওনেল মেসি (১৩.৫ মিলিয়ন ডলার), স্টিফেন কুরি (১৩.৪ মিলিয়ন ডলার)।

No comments:

Post a Comment