rongginnbd
Thursday, October 26, 2017
রাতে টি-টোয়েন্টিতে নামছে পাকিস্তান-শ্রীলঙ্কা
রঙিন ডেস্ক :
পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আবুধাবিতে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
টি-টোয়েন্টি সিরিজের আগে ফুরফুরে মেজাজে আছে পাকিস্তান। পাঁচ ম্যাচ সিরিজের ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে। তাই ফুরফুরে মেজাজে থেকেই টি-টোয়েন্টি খেলতে নামবে ফখর জামান, বাবর আজম, সরফরাজরা।
অপরদিকে টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিলো শ্রীলঙ্কা। সেই পারফরমেন্সের ধারাবাহিকতা ওয়ানডে সিরিজে ধরে রাখতে পারেনি লঙ্কানরা। তাই আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment