rongginnbd
Thursday, October 26, 2017
বিপিএলের টিকিট ৩০ অক্টোবর
রঙিন ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রঞ্চম আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ৪ নভেম্বর। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটস। আগামী ৩০ অক্টোবর থেকে আসন্ন এ আসরের টিকিট বিক্রি শুরু হবে। তবে এখনও টিকিটের মুল্য নির্ধারণ করা হয়নি।
বরাবরের মতো এবারো টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এবারের আসরের উদ্বোধনী ম্যাচ-সহ শুরুর দিকে খেলাগুলো সিলেটে অনুষ্ঠিত হবে। তাই এ ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে শুধু ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিলেট শাখায়।
তবে নতুন করে সাজানো স্টেডিয়ামে চারটি ভিন্ন ক্যাটাগরির আসন-ব্যবস্থার জন্য চারটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি করা হবে। এগুলো হলো- গ্র্যান্ড স্ট্যান্ড, ক্লাব হাউজ, গ্রিন গ্যালারি ও সাধারণ গ্যালারি।
উল্লেখ্য, ৪ নভেম্বর সিলেটে বিপিএল শুরু হয়ে চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এরপর ১১ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে বিপিএল। আর ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। আর ২ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত বাকি ম্যাচগুলো ঢাকায় অনুষ্ঠাতি হবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment