Saturday, October 28, 2017

শহিদ-কারিনার সম্পর্ক ভাঙার নেপথ্যে কে?

শহিদ ও কারিনা দুজনের প্রেম এক সময় বলিউডে রীতিমত আলোচিত ছিল। চুম্বনরত অবস্থায় তাদের এমএমএস ভাইরাল হয়ে যায়। কিন্তু ভেঙে যায় সেই সম্পর্ক। এ বছর ১০ বছর পূর্ণ করা তাদের সেরা ছবি ‘জব উই মেট’এর।তারপরও বলিউডে এ নিয়ে কানাঘুষো দীর্ঘদিন। কিন্তু পরিষ্কার করে জানা যায়নি কিছু। তবে এখন শোনা যাচ্ছে, কারিনার মা ববিতা ও সাইফ আলি খান- দুজনেরই এই ভাঙনে ভূমিকা ছিল।
পাশাপাশি ‘তাশান’ ছবির শুটিং শুরুর পর কারিনার সঙ্গে ছবির নায়ক সাইফের ঘনিষ্ঠতা বাড়ে। কারিনার বরাবরই ছোট নবাব সাইফের প্রতি গোপন দুর্বলতা ছিল, ‘তাশান’ এর শুটিং চলাকালীন তিনি সাইফের প্রেমে পড়ে যান। এতে ক্ষুব্ধ শহিদ বদলা নিতে ঘনিষ্ঠতা বাড়াতে থাকেন তার ‘কিসমত কানেকশন’ ছবির নায়িকা বিদ্যা বালানের সঙ্গে। কিন্তু সাইফের প্রেমে হাবুডুবু খাওয়া কারিনা শহিদ-বিদ্যার সম্পর্ক নিয়ে মাথাই ঘামাননি।

No comments:

Post a Comment