rongginnbd
Saturday, October 28, 2017
স্যনিটারি ন্যাপকিনের দাম বাড়ানোয় কাল্কির ক্ষোভ
রঙিন ডেস্ক :
ভারতে স্যানিটারি ন্যাপকিনের দাম কেনো ১২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে? এমনই প্রশ্ন করেছেন ভারতীয় অভিনেত্রী কাল্কি কোয়েচলিন। ‘তিনি বলেন, ‘সরকার পালটেছে। ভালো দিন এসেছে। জিএসটি চালু হয়েছে। কন্ডোমের মতো সামগ্রী করমুক্ত ঘোষণা হয়েছে। তাহলে স্যানিটারি ন্যাপকিনের দাম কেনো বাড়ানো হলো?’ তাই নিজের ক্ষোভ জাহির করে একটি ভিডিও আপলোড করেছেন এই অভিনেত্রী।
বছরের এই কয়েকটা দিন মেয়েদের জীবনে অবধারিত। জানে সকলেই। তবে এখনো প্রকাশ্যে এ সম্পর্কে বলা বারণ। এখনো ঋতুস্রাব কথাটা সকলের সামনে উচ্চারণ করা যেন অপরাধ। অনেক কিছু ছোঁয়া বারণ, অনেক জায়গায় যাওয়া বারণ। এখনো নেপালে ‘চৌপদি’র অজুহাতে মেয়েদের ঋতুস্রাবের সময় অপবিত্র বলে আলাদা থাকতে বাধ্য করা হয়। থাকতে দেওয়া হয় নোংরা, স্যাঁতস্যাঁতে ঘরে। যদিও সরকারিভাবে এই রীতি নিষিদ্ধ করা হয়েছে।
আর ভারতে? হুইসপার, স্টে ফ্রি-র মূল্য কয়জনে বা বোঝেন? এখনো গ্রামে-গঞ্জে মানুষের ধারণাই নেই স্যানিটারি ন্যাপকিন সম্পর্কে। সেই স্যানিটারি ন্যাপকিন, যার উপরে প্রথমে ১৩.৭ শতাংশ জিএসটি ধার্য করেছিল সরকার। পরে অবশ্য ‘কৃপা’ করে কিছুটা কমিয়ে ১২ শতাংশ জিএসটি ধার্য করা হয়। কিন্তু এটাও কী যুক্তিযুক্ত? ‘ভালো দিন’-এর এই দেশে যেখানে কন্ডোমের মতো সামগ্রীকে প্রকাশ্যে বিক্রি করা যায়, তা করমুক্ত করে দেওয়া যায়, তাহলে স্যানিটারি ন্যাপকিনের মতো প্রয়োজনীয় সামগ্রীকে নয় কেন? এই প্রশ্নই ফের তুললেন কাল্কি। প্রশ্নটা অবশ্য বহু আগে থেকেই উঠেছে। যখন আনুষ্ঠানিকভাবে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের ঘোষণা হয়েছিল। তবে উত্তর এখনো মেলেনি। সময় মানুষের স্মৃতি থেকে তা প্রায় মুছেও দিতে চলেছিল। কিন্তু নায়িকা ফের প্রশ্বন তুলে দিলেন ‘ভালো দিন’-এর উপর।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment