rongginnbd
Saturday, October 28, 2017
সংসদ ভেঙে দিয়ে কাতালানে কেন্দ্রের শাসন জারি
রঙিন ডেস্ক : স্বাধীনতা ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই কাতালান সংসদ ভেঙে দিয়ে সেখানে কেন্দ্রের সরাসরি শাসন জারি করেছে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়।একই সাথে কাতালোনিয়ায় আঞ্চলিক নির্বাচনের আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার বিকেলে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করার জন্য রাহয় সরকারের হাতে সাংবিধানিক ক্ষমতা প্রদান করেছে স্পেনের সিনেট। মন্ত্রিসভার বৈঠক শেষে রাহয় এ ঘোষণা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়, কাতালোনিয়ার পার্লামেন্টের স্বাধীনতা ঘোষণাকে ‘অপরাধ’ হিসেবে মন্তব্য করে সারা দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
কাতালোনিয়ায় সংবিধানের ১৫৫ অনুচ্ছেদের প্রয়োগ অনুমোদনের জন্য শুক্রবার সকালে বৈঠকে বসে সিনেট। এই অনুচ্ছেদের বলেই কেন্দ্রীয় সরকার স্বায়ত্ত্বশাসিত কাতালোনিয়ায় সরাসরি শাসন চালুর ক্ষমতা প্রয়োগ করতে পারে।
এর আগে সিনেটে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় কাতালোনিয়ায় সরাসরি মাদ্রিদের শাসন চালুর পদক্ষেপ অনুমোদন করতে সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
বিকেলে সিনেট ১৫৫ অনুচ্ছেদ প্রয়োগে রাজয় সরকারকে অনুমোদন দেয়। সিনেটে প্রস্তাবটি ২১৪-৪৭ ভোটে পাশ হয়।
ধারণা করা হচ্ছে, কাতালোনিয়াকে কেন্দ্রের সরাসরি শাসনে নিয়ে আসতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে মন্ত্রিসভার সঙ্গে শিগগিরই বৈঠকে বসবেন রাজয়। অবশ্য সংবিধান অনুযায়ী, রাজয়কে প্রথমেই কাতালোনিয়ার পার্লামেন্টকে বিলুপ্ত ঘোষণা এবং আঞ্চলিক সরকার প্রধান পুজদেমন ও তার মন্ত্রিসভাকে বরখাস্ত করতে হবে।
রাহয় জানান, আমরা এমন কিছু হোক, সেটা কখনোই চাইনি। অবাধ, সুষ্ঠু ও আইনি নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথাও জানান তিনি।
কাতালান পুলিশ প্রধানকে বরখাস্ত করারও ঘোষণা দেন তিনি। আগামী ২১ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কাতালোনিয়ার পার্লামেন্টে ভোটের পর স্বাধীনতার ঘোষণা শুনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে উল্লাস করতে থাকে।
সূত্র : বিবিসি
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment