rongginnbd
Thursday, October 26, 2017
সজল-তিশার ‘গ্ল্যাডিয়েটর রিভেঞ্জ’
রঙিন ডেস্ক :
টিভি নাটকের ভুবনে সজল সুপারস্টারই বটে। দীর্ঘ সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন আপন গতিতে। তারই ধারবাহিকতায় নতুন একটি নাটকের কাজ শুরু করেছেন তিনি। নাটকটির নাম ‘গ্ল্যাডিয়েটর রিভেঞ্জ’। নাটকটিতে তার সহ শিল্পী হিসেবে আছেন মডেল ও অভিনেত্রী তানজিন তিশা।
‘গ্ল্যাডিয়েটর রিভেঞ্জ’ নামক নাটকে তাদেরকে দেখা যাবে স্বামী-স্ত্রী চরিত্রে। সোলাইমান জুয়েলের রচনা ও পরিচালনায় এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে।
‘গ্ল্যাডিয়েটর রিভেঞ্জ’-এ দেখা যাবে, সজল ঢাকাই শোবিজের সুপারস্টার। সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন তারকা। নির্মাতা-প্রযোজক তার বাড়ির দরজায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু সজলের বউ তিশা একটি দুর্ঘটনায় মারা যান। এটা সজল মেনে নিতে পারেন না। স্ত্রীর বিয়োগে বারবার তিনি সুইসাইড করতে গিয়ে ফিরে আসেন। বউ ছাড়া তার বেঁচে থাকা অর্থহীন বলে মনে হয়। কিন্তু সজলের স্ত্রীর মৃত্যু কি আসলেই একটি দুর্ঘটনা? এ প্রশ্ন থেকেই নাবিল নামের একজন সজলের কলকাঠি নাড়তে থাকে। ঘটনা মোড় নেয় অন্যদিকে।
নাটকটি প্রসঙ্গে সজল বলেন, সবাই জানেন, আমি অনেক দিন ধরেই ভিন্ন ধাঁচের গল্পে কাজ করছি। ভালো গল্প, স্ক্রিপ্ট কিংবা টুইস্ট থাকলে তবেই অভিনয় করছি। ‘গ্লাডিয়েটর রিভেঞ্জ’ নাটকটির সবকিছুই চমৎকার। গল্পের পরতে পরতে চমক রয়েছে। আমার চরিত্রেও ভ্যারিয়েশন পাবেন দর্শকরা। সুতরাং আশা করছি ভালো একটি কাজ পেতে যাচ্ছেন সবাই।
সজল ও তানজিন তিশা ছাড়া ‘গ্ল্যাডিয়েটর রিভেঞ্জ’ নাটকে আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নীলা, সোহান খান ও অপূর্ব জুনিয়র। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment