Thursday, October 26, 2017

নতুন সিনেমা নিয়ে ফিরছেন রেসি

রঙিন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৃদুলা আহমেদ রেসি। দীর্ঘদিন চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে ছিলেন এ অভিনেত্রী। তবে নতুন খবর হলো, আগামী বছরের শুরুতেই চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার পরিচালিত নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিবেন রেসি। এখন নিজেকে সিনেমার জন্য প্রস্তুত করছেন। এজন্য নিয়মিত শারীরিক কসরত করছেন বলে জানান এই চিত্রনায়িকা।
এ প্রসঙ্গে রেসি বলেন, ‘আমি যে ধরনের সিনেমায় কাজ করতে অভ্যস্ত সে ধরণের গল্প পাচ্ছি না। তাই কাজ কম করছি। গুলজার ভাইয়ের নতুন একটি সিনেমায় কাজ করব। এ সিনেমাটির শুটিং হবে ইংল্যান্ডে। আগামী বছরের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরু করব। এর মধ্যে নিজেকে প্রস্তুত করে নিচ্ছি। এখন নিয়মিত জিম করছি। আশা করছি, আগামী দুই মাসের মধ্যে নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে পারব।’

No comments:

Post a Comment