rongginnbd
Tuesday, October 24, 2017
রংপুরের দায়িত্ব নিতে টম মুডি আজ আসছেন
রঙিন ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের কোচ হিসেবে নিয়োগ পাওয়া টম মুডি আসছেন আজ মঙ্গলবার রাতে। গত জুলাইয়ে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় রংপুর রাইডার্স।
টম মুডির আসার বিষয়টি জানিয়েছেন দলের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদিক।
খেলোয়াড় সংগ্রহের আগে সময়ের সেরা কোচকে নিয়োগ দেয় ভেড়ায় রংপুর রাইডার্স। গতবার এ দলটির কোচ ছিলেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার জাভেদ ওমর বেলিম। তবে এবারের ফ্র্যাঞ্চাইজিটির নতনু মালিক হয়েছে বসুন্ধরা গ্রুপ। তাই হঠাৎ করেই সেরা মানের কোচ নিয়োগ দিয়েছে দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ।
সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার টম মুডি শ্রীলঙ্কার প্রাক্তন কোচ। এ মুহূর্তে আন্তর্জাতিক কোনো দলকে কোচিং না করালেও একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ মুডি। আইপিএলে তার অধীনেই শিরোপা জেতে সানরাইজার্স হায়দরাবাদ। পাকিস্তান সুপার লিগেও মুলতান সুলতানের কোচ ৫২ বছর বয়সি মুডি।
বুধবার বিসিবি একাডেমি মাঠে টম মুডির তত্ত্বাবধানে অনুশীলন করার সূচি রয়েছে রংপুরের। প্রথমবারের মতো বাংলাদেশে এলেও রংপুরের দল গোছানোর কাজে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন টম মুডি।
দল হিসেবে এবার শক্তিশালী দল গঠন করেছে রংপুর। মাশরাফি বিন মুর্তজাকে দলে নিয়েছে তারা। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটের সেরা পারফরমারদের নিয়ে দল সাজিয়েছে শিরোপা প্রত্যাশী দলটি। পাশাপাশি টি-টোয়েন্টির সেরা তারকাদের নিয়েছে দলটি।
তাদের মধ্যে রয়েছেন- ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, লাসিথ মালিঙ্গা দলটিতে খেলবেন। এ ছাড়া রবি বোপারা, ডেভিড উইলি, জনাথন চার্লস ও কুশল পেরেররাও রংপুরের হয়ে খেলবেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment