rongginnbd
Tuesday, October 24, 2017
মিয়ানমারে চলছে কর্মকর্তা পর্যায়ে বৈঠক, দুপুরে মন্ত্রী পর্যায়ে
রঙিন ডেস্ক : রোহিঙ্গাসহ বিভিন্ন অমীমাংসিত ইস্যু নিয়ে নেপিডোতে আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
তবে বাংলাদেশ-মিয়ানমারের সিনিয়র অফিসিয়াল পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে মঙ্গলবার সকাল ৯টায় মিয়ানমারের নেপিদোর হরিজন লেক ভিউ রিসোর্টে বৈঠক শুরু হয়েছে।এ বৈঠক চলবে দুপুর ১২টা পর্যন্ত। এরপর মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিয় বৈঠক হবে।
মিয়ানমার সফররত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানান, বৈঠক শেষে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত মন্ত্রী পর্যায়ের দ্বি-পাক্ষিক বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
তিনি আরও জানান, সিনিয়র অফিসিয়ালস বৈঠকে বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন এবং মিয়ানমারের ১৬ সদস্যে নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রসচিব ইউ টিন মায়েন্ট।
উল্লেখ্য, রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুুজ্জামান খান কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিয়ানমার পৌঁছেছে। দেশটির সরকারের আমন্ত্রণে সোমবার বিকেলে তারা ইয়াঙ্গুন বিমানবন্দরে পৌঁছান।
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করতে গতকাল সোমবার দুপুরে আট সদস্যের প্রতিনিধি দল নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্তি সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক।
মিয়ানমার রওনা হওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান মিয়ানমার সরকারের আমন্ত্রণে বাংলাদেশ প্রতিনিধিদল দেশটি সফরে যাচ্ছে। মিয়ানমারের সাথে বিদ্যমান সমস্যগুলো আলোচনার মাধ্যমে সমাধান এবং আলোচনায় রোহিঙ্গা ইস্যুটিও স্থান পাবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, অনেক বছর আগে মিয়ানমারের ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। গত ২৫ আগস্টের পর থেকে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধদের নিপীড়নের হাত থেকে জীবন বাঁচাতে আরও ৫ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment