রঙিন ডেস্ক : ছিলেন গৌরব, হয়েছেন গৌরী। নতুন রূপে নতুন করে জীবন শুরু করেছেন ‘স্প্লিটসভিলা’র অষ্টম আসরের প্রতিযোগী গৌরব আরোরা। লিঙ্গ পরিবর্তন করে যিনি এখন অংশ নিয়েছেন ‘ইন্ডিয়াস নেক্সট টপ মডেল’ প্রতিযোগিতায়। তবে শোটির অডিশনে এসে নিজের সম্বন্ধে বলেন, ‘আমি নিজেকে একটি ভ্যাজেইনা উপহার দিয়েছি।’
নিজের নতুন সত্তা নিয়ে দারুণ খুশি গৌরী।শুধু নারীত্ব পাওয়াই নয়, বিকিনি পরে আত্মবিশ্বাসের সঙ্গে র্যা ম্পে হাঁটার লক্ষ্য নিয়েছেন গৌরী। কিছুদিন আগে কালারস টিভিতে ‘নেক্সট টপ মডেল শো’তে বিচারকদের সামনে বিকিনি পরে হেঁটে এলেন তিনি। বিচারকের আসনে ছিলেন মালাইকা আরোরা, মিলিন্দ সুমন, ডাব্বু রতনানির মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। আর সেখানে নিজের সম্পর্কে বলতে গিয়ে গৌরী বললেন, নারী হওয়া একটা ঈশ্বর প্রদত্ত উপহার। আমি নিজেকে একটা ‘ভ্যাজাইনা’ উপহার দিয়েছি।
তিনি বলেন, ‘আগে আমি একজন পুরুষ মডেল ছিলাম। ম্যাগাজিনের কভারেও জায়গা করে নিয়েছিলাম। আমার এইট প্যাক অ্যাবস ছিল, ১৬ ইঞ্চি বাইসেপ। খুবই ফিট মডেল ছিলাম আমি। আজও আমি নার্ভাস। কারণ আমার কাঁধ চওড়া। তবে প্রত্যেকদিন আমি একজন নারী হয়ে উঠছি।’




No comments:
Post a Comment