rongginnbd
Friday, March 30, 2018
ছয় প্রেক্ষাগৃহে ‘কালের পুতুল’
রঙিন ডেস্ক:
জটিলতা কাটিয়ে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও আকা রেজা গালিব পরিচালিত প্রতীক্ষিত ছবি ‘কালের পুতুল’।
শুক্রবার মোট ছয়টি প্রেক্ষাগৃহ দিয়ে যাত্রা শুরু করছে সাসপেন্স থ্রিলারধর্মী এই ছবিটি। ঢাকার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, বলাকা (নিউ মার্কেট) ও শ্যামলী সিনেমা হলে দেখা যাবে ‘কালের পুতুল’। ঢাকার বাইরে খুলনার লিবার্টি, ময়মনসিংহের ছায়াবানি ও দিনাজপুরের মডার্ন সিনেমায় একযোগে চলবে ছবিটি।
নাসিফুল ওয়ালিদের চিত্রনাট্যে ‘কালের পুতুল’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস। এছাড়া ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, বীথি রানী সাহা, জান্নাতুন নূর, শাহেদ আলী, রাইসুল ইসলাম আসাদ, লুৎফর রহমান র্জজ, মাহমুদুল ইসলাম মিঠু, আশিষ খন্দকার, ঋতু সাত্তার, আরিফ অর্ক প্রমুখ।
ছবির গল্পে দেখা যাবে- বিভিন্ন পেশার ১১ জন মানুষ এসে হাজির হন বাংলাদেশের পার্বত্য জেলার প্রত্যন্ত এক অঞ্চলে। চূড়ান্ত গন্তব্য নুলিয়াছড়ি পাহাড়। সেলফোনের নেটওয়ার্কবিহীন খুবই দুর্গম পাহাড় সারির কারণে এদিকটা পর্যটকরা মাড়াবে কি, স্থানীয়রাই এড়িয়ে চলে। খাদের ওপর ঝুলন্ত পুল পার হয়ে অতিথিরা যেখানে পৌঁছায় সেই বাড়িটাই সভ্যতার একমাত্র চিহ্ন।
তাদের স্বাগত জানায় এক আদিবাসী, অতিথি আপ্যায়নের জন্য যাকে নিয়োগ দেওয়া হয়েছে। তার কাছ থেকেই জানা যায়, রশীদ চৌধুরী সেদিন দুপুরে উপস্থিত হয়ে লাঞ্চে যোগ দেবেন এমনই একটি গল্পে এগিয়ে যাবে ‘কালের পুতুল’।
প্রসঙ্গ, ‘কালের পুতুল’ নামের চলচ্চিত্রটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৮’ তে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে মনোনীত হয়েছিলো। ছবিটি জুরি বোর্ডে প্রদর্শনীও হয়ে গিয়েছিলো। সাধারণ দর্শকরাও ছবিটির প্রিমিয়ার শো নিয়ে আগ্রহী ছিলেন। কিন্তু শেষ সময়ে এসে সেন্সর ছাড়পত্র না পাওয়ায় চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হয়নি। তবে এবার সব জটিলতা কাটিয়ে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ছবিটি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment