rongginnbd
Friday, March 30, 2018
পোস্টারের পর ট্রেলারে আসলো বাবা-ছেলে!
রঙিন ডেস্ক:
‘১০২ নট আউট’ নামের ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন বলিউডের দুই কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও ঋষি কাপুর। উমেষ শুকলা পরিচালিত এই সিনেমায় বাপ-বেটার ভূমিকায় দেখা যাবে এ দুই তারকাকে।
গুজরাটি একটি নাটক ‘সৌম্য জোশী’ থেকে অনুপ্রাণিত হাস্যকৌতুক নির্ভর এ ছবিতে বাবা চরিত্রে থাকছেন অমিতাভ আর ছেলে চরিত্রে ঋষি কাপুর। এখানে অমিতাভের বয়স ১০২, ঋষির বয়স ৭৫ বছর।
‘১০২ নট আউট’ সিনেমার পোস্টার। ছবি- সংগৃহীত
নির্মাতারা যখন ছবিটির প্রথম পোস্টার প্রকাশ্যে আনেন, তখন বেশ শোরগোল পড়ে গিয়েছিল। এবার মজার এই ছবিটির ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে। ছবিটিকে বলা হচ্ছে ‘এজলেস ফ্যামিলি কমেডি’।
অনস্ক্রিন বাবা-ছেলে হলেন এই দুই মহারথি। তারা একসাথে ২৭ বছর আগে শেষ ছবিতে অভিনয় করেছিলেন। উমেশ শুক্লার এই ছবিটি আগামী ৪ মে মুক্তি পাবে। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment