Tuesday, December 26, 2017

জাপানি খাবার দোরাইকারে

উপকরণ :
৬০০ গ্রাম ভাত
১০০ গ্রাম মুরগির মাংস
১০০ গ্রাম পিঁয়াজ
২ টি ক্যাপসিকাম
১ টেবিল-চামচ কিশমিশ
২ টেবিল-চামচ তেল
২ চা-চামচ কারি পাউডার
২ চা-চামচ টমেটো কেচাপ
১ চা-চামচ সয়াসস
লবণ ও গোলমরিচের গুড়ো

প্রস্তুত প্রণালী
মুরগির মাংস ১ সেন্টিমিটার চারকোনা করে কাটুন এবং লবণ ও গোলমরিচের গুড়ো দিয়ে স্বাদযুক্ত করে নিন। পিঁয়াজ এবং কাঁচা মরিচ ৫ মিলিমিটার আকারে টুকরো করে কেটে নিন। পিঁয়াজ লম্বালম্বি দিকে ৫ মিলিমিটার অন্তর অন্তর করে কাটুন। এভাবে পুরোটা কাটুন, তবে শেষদিকের ৫ মিলিমিটার রেখে দিন।

তারপর টুকরোগুলোকে পাশের দিকে কাত করে দিন এবং এক প্রান্ত থেকে ৫ মিলিমিটার অন্তর অন্তর করে কেটে ডাইসের আকার দিন। ক্যাপসিকাম কাটার জন্য, লম্বালম্বি দিকে দুইভাগ করে কাটুন, বীচি ও কাণ্ড ফেলে দিন এবং ৫ মিলিমিটার চওড়া করে টুকরো করে নিন। টুকরোগুলো একটার উপরে একটা রেখে লম্বালম্বিদিকে এক প্রান্ত থেকে ৫ মিলিমিটার করে ডাইস আকারে কেটে নিন। কিশমিশ ধুয়ে একটি তারজালির উপরে রেখে পানি ঝরিয়ে নিন।
একটি ফ্রাইপ্যান গরম করুন এবং ১ টেবিল-চামচ উদ্ভিদজাত তেল দিন। মুরগির মাংস অল্প আঁচে ভেজে নিন যতক্ষণ না বাদামী রঙ ধারণ করছে এবং পুরোপুরি রান্না করা হচ্ছে। এর মধ্যে পিঁয়াজ ও ক্যাপসিকাম যোগ করুন, অল্প আঁচে এগুলো ভেজে নিন যতক্ষণ না এগুলো আধাস্বচ্ছ হয়ে ওঠে। কারি পাউডার ও কেচাপ যোগ করে নেড়ে নিন। তারপর অবশিষ্ট ১ টেবিল-চামচ তেল যোগ করুন। চুলো বন্ধ করে দিন। ভাত যোগ করুন। ভাত যদি ঠাণ্ডা থাকে তাহলে গরম করে নিন, তাহলে ভাত ঝরঝরে হয়ে যাবে সহজেই। তবে এটা নিশ্চিত হয়ে নেবেন যে যখন ভাত যোগ করবেন তখন চুলো যেন বন্ধ থাকে। তা না হলে ভাল করে নেড়ে মেশানো যাবে না। কাঠের চামচ ব্যবহার করে ভাত ছাড়িয়ে নিন এবং অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে নিন। ফ্রাইপ্যান চুলোয় বসিয়ে দিন, ভাত এবং অন্যান্য উপকরণ মাঝারি আঁচে ভেজে নিন।
কিশমিশ যোগ করুন এবং সবকিছু উপরে আধা চা-চামচ লবণ ছড়িয়ে দিন। ১ চা-চামচ সয়াসস ফ্রাইপ্যানের কিনারের দিকে ছড়িয়ে দিন। ভালভাবে নেড়ে দিন যেন সয়াসস উপকরণে একটি গন্ধ ও স্বাদ নিয়ে আসতে পারে। এবার পরিবেশন করুন।

No comments:

Post a Comment