rongginnbd
Friday, March 30, 2018
দুই বছর পর তৌসিফ-ফারিয়া!
রঙিন ডেস্ক:
‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ে পরিচিতি পান তৌফিস মাহবুব ও শবনম ফারিয়া। এরপর আর একসঙ্গে কাজ করা হয়নি এই তারকাদের। প্রায় দুই বছর পর আবারো জুটি বাঁধলেন তৌসিফ-ফারিয়া।
‘সূচিত্রা রহস্য’ শিরোনামের নাটকে দেখা যাবে তৌসিফ ও ফারিয়াকে। এছাড়া নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহাদ বাবু, পাভেল জামান, শিফা ও আজাহার। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার। পরিচালনা করেছেন এল আর সোহেল।
নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক জানান, এই নাটকের গল্পটা একদম রহস্যে ঘেরা। এমবিএ পড়ুয়া একটা ছেলে ও একটা মেয়ের ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। হঠাৎ একজনের লাপাত্তা হয়ে যাওয়া নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। এছাড়া গল্পের মধ্যে নানা নাটকীয়তা দেখতে পাবেন দর্শকরা।
জানা গেছে, শিগগির ‘সূচিত্রা রহস্য’ নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment