rongginnbd
Friday, March 30, 2018
ভালোবেসে শিমুকে বিয়ে করলেন সজল!
রঙিন ডেস্ক:
শিরোনামটি পড়ে যদি ভেবে থাকেন জনপ্রিয় অভিনেত্রী শিমু ও আব্দুন নূর সজল বিয়ে করেছেন। তাহলে ভুল ভাবছেন। কারণ ‘ভালোবেসে ভালোবাসা’ নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এই তারকাদের।
নাটকের গল্পে দেখা যাবে- ভালোবেসে বিয়ে করার পরও সজল ও শিমুর জীবনে কিছু অতীত সামনে দেয়াল হয়ে দাঁড়ায়। যে দেয়াল ভেদ করে সম্মুখে এগিয়ে যাওয়া কখনো সম্ভব হয় না। তখন ভালোবাসার সংসারে ঝড় ওঠে, তারপর তারা আশ্রয় নেয় ছলনার। এই ছলনার মাঝেই তখন তারা সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করেন। তাই তাদের অনেক না পাওয়া আর ছলনার মধ্যেই জীবনযাপন করতে হয়। অনেক সময় ভাঙনের মুখে পড়ে তাদের সম্পর্ক। এই ভাঙন ও মান-অভিমানের গল্প নিয়ে এগিয়েছে নাটকটির কাহিনি।
নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সজল-শিমু। এ ছাড়াও অভিনয় করেছেন লীনা আহমেদ, নিজাম, আব্দুর রহমান, সাদ্দাম, সামিয়া প্রমুখ।
আহসান হাবিব সকাল রচিত ও শরিফুল ইসলাম শামীম পরিচালিত নাটকটি শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment