rongginnbd
Friday, March 30, 2018
৪ হাজার ১২৫ প্রেক্ষাগৃহে ‘বাঘি টু’
রঙিন ডেস্ক:
প্রথমবার জুটিবদ্ধ হওয়া শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফ অভিনীত বলিউড বক্স অফিস হিট সিনেমা ‘বাঘি’। ২০১৬ সালে অন্যতম সুপারহিট সিনেমা ছিল এটি। বক্স অফিস সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ‘বাঘি টু’। এবারের ছবিতে টাইগারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তার কথিত প্রেমিকা দিশা পাটানি। আহমেদ খান পরিচালিত এ সিনেমাটিও প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
আজ শুক্রবার ভারতের ৩ হাজার ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এছাড়া বিশ্বের ৪৫টি দেশের ৬২৫ প্রেক্ষাগৃহে একইদিনে মুক্তি দেয়া হয়েছে ছবিটি। সব মিলিয়ে ৪ হাজার ১২৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ গতকাল এক টুইট বার্তায় এ তথ্য জানান।
তারান আদার্শের টুইটারের স্ক্রিন সর্ট
ফক্স স্টুডিওস ও সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমা বাঘি-টু। এটি পরিচালনা করেছেন আহমেদ খান। টাইগার-দিশা ছাড়াও এতে অভিনয় করেছেন-রণদীপ হুদা, মনোজ বাজপেয়ী, প্রতীক বাব্বার প্রমখু।
প্রথমবার টাইগার শ্রফের সঙ্গে শ্রদ্ধা কাপুরের রোমান্স ও অ্যাকশন দেখে মুগ্ধ হন দর্শক। এবার টাইগার-দিশা জুটি কতটা দর্শপ্রিয়তা পায় সেটাই দেখার অপেক্ষ।
এদিকে সম্প্রতি ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতারা। এটিও পরিচালনা করবেন আহমেদ খান। এতে টাইগার শ্রফ থাকলেও নায়িকা চরিত্রে কে থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment