rongginnbd
Saturday, March 24, 2018
তিন প্রেক্ষাগৃহে ‘মাটির প্রজার দেশে’
রঙিন ডেস্ক:
‘মাটির প্রজার দেশে’ ছবিটি বছর দেড়েক ধরেই থেমে থেমে বিভিন্ন আন্তর্জাতিক মানের ফিল্ম ফেস্টিভালে মনোনীত কিংবা মূল প্রতিযোগিতা বিভাগে লড়াই করে আসছে। বিদেশের দর্শকরা সিনেমাটি দেখলেও এখন পর্যন্ত বাংলাদেশের দর্শকদের ছবিটি দেখার সুয়োগ হয়নি।
তবে এবার আগ্রহীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল ২৩ মার্চ (শুক্রবার) বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। ঢাকার স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও রাজশাহীর উপহার—এ তিনটি সিনেমা হলে মুক্তি পেয়েছে বিজন ইমতিয়াজ পরিচালিত ‘মাটির প্রজার দেশে’ ছবিটি।
ছবিটি প্রযোজনা করেছেন আরিফুর রহমান। চিত্রগ্রাহক ছিলেন রামশ্রেয়াস রাও এবং এন্ড্রু ওয়েসমান। শব্দগ্রহণে ছিলেন আনিস জন ও মার্ক কলম্বাস। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কচি খন্দকার, শিউলি আক্তার, চিন্ময়ী গুপ্তা, রমিজ রাজু, আবদুল্লাহ রানা, মনির আহমেদ শাকিল, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ। প্রধান শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুর অনিন্দ্য।
ছবির জন্য একটি গান গেয়েছেন ভারতের সংগীতশিল্পী সাত্যকি ব্যানার্জি। এটিই ছবির একমাত্র গান। তবে গানটি সিনেমার মূল অংশে নয় শুধু প্রচারণার জন্য ব্যবহার করা হবে বলে জানান পরিচালক বিজন ইমতিয়াজ।
বিজন ইমতিয়াজ বলেন, ‘ছবিটিতে আমরা শিল্পীদের কোনো ডাবিং নেইনি। আমার মনে হয় দেশের প্রথম ডাবিং ছাড়া চলচ্চিত্র এটি। ছবিতে শতভাগ লোকেশন সাউন্ড ব্যবহার হয়েছে। ছবির শুটিং করতে আমাদের সময় লেগেছে পাঁচ বছর।’
২০১৬ সালে ‘মাটির প্রজার দেশে’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ওই বছরেই শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতে নেয় গুপী বাঘা প্রডাকশনস লিমিটেডের এই ছবিটি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment