rongginnbd
Saturday, March 24, 2018
‘বাপ কুল, বেটা ওল্ডস্কুল’
রঙিন ডেস্ক:
প্রায় দুই যুগের বেশি সময় আগে তাদের এক পর্দায় দেখা গিয়েছিল। এত দিন পর আবারো এক পর্দায় দেখা যাবে বলিউডের দুই কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও ঋষি কাপুরকে। শুধু এক পর্দায় নয়, রীতিমতো বাপ-বেটার ভূমিকায় দেখা যাবে এ দুই তারকাকে।
উমেষ শুকলা পরিচালিত ‘১০২ নট আউট’ নামের ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন এই দুই কিংবদন্তি অভিনেতা। গুজরাটি একটি নাটক ‘সৌম্য জোশী’ থেকে অনুপ্রাণিত হাস্যকৌতুকনির্ভর এ ছবিতে বাবা চরিত্রে থাকছেন অমিতাভ, ছেলে চরিত্রে ঋষি কাপুর। এখানে অমিতাভের বয়স ১০২, ঋষির বয়স ৭৫ বছর। ভিন্নধর্মী কাহিনীর এই ছবিটিকে ঘিরে ভক্তদের আগ্রহের কমতি নেই। ভক্তদের আগ্রহ আরো বাড়িয়ে দিতে সম্প্রতি মুক্তি দেওয়া হয়েছে ছবিটির পোস্টার।
স্ক্রিন সর্টটি অমিতাভ বচ্চনের টুইটার থেকে নেয়া
ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে পোস্টারটি শেয়ার দিয়েছেন অমিতাভ। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাপ কুল, বেটা ওল্ডস্কুল। ১০২ নট আউট ছবির প্রথম লুক। জীবনের মজা উপভোগ করুন বাবা-ছেলের অদ্ভুত জুটির সঙ্গে।’
পোস্টারটিতেও লেখা রয়েছে একই বার্তা। পোস্টারটিতে দেখা যায়, একটি ডিমের খোলসের মধ্যে বসে রয়েছেন ঋষি কাপুর। তার পাশে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে রয়েছেন অমিতাভ। এ ছাড়া পোস্টারে রয়েছে কার্টুনের কাজ। ছবিতে অমিতাভ ও ঋষি কাপুর ছাড়াও অভিনয় করেছেন পরেশ রাওয়াল ও জিমিত ত্রিবেদী। ছবিটি পরিচালনা করেছেন উমেশ সুখলা। প্রযোজনায় রয়েছে ট্রিটপ এন্টারটেইনমেন্ট, সনি পিকচার্স, এন্টারটেইনমেন্ট ইন্ডিয়া, বেঞ্চমার্ক পিকচার্স। চলতি বছরের ৪ মে ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment