রঙিন ডেস্ক : আরব্য দুনিয়ার পপ তারকা আমাল হিজাজী
গান-বাজনা ছেড়ে পুরোপুরি ইসলামী অনুশাসন মেনে জীবন-যাপন শুরু করেন। তার এই
সিদ্ধান্তে ভক্তরা অবাক হয়েছিলেন তখন।কিন্তু তিন মাসের মাথায় তিনি আবার
ফিরে এসেছেন গানের জগতে। তবে একেবারে নতুন রূপে এবং ভিন্ন ধরণের গান নিয়ে।
ইসলামের ধর্মের উম্মতের পথ পর্দর্শক মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর
জন্মবার্ষিকীতে তাকে নিয়েই একটি গান গেয়েছেন তিনি।
সেপ্টেম্বরে আমাল হিজাজী তার এক ফেসবুক
পোস্টে জানিয়েছিলেন তিনি সঙ্গীতের জগত ছেড়ে যাচ্ছেন। তখন তিনি তার হিজাব
পরিহিত একটি ছবিও পোস্ট করেন। এতে তিনি লিখেন, ‘যে শিল্প আমি ভালোবাসি এবং
যে ধর্মের নৈকট্যকে আমি লালন করি, এই দুটি নিয়ে আমাকে অনেক দিন ধরেই
বোঝাপড়া করতে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ আমার প্রার্থনায় সাড়া
দিয়েছেন।’

No comments:
Post a Comment