রঙিন ডেস্ক : ১৫ ডিসেম্বর সারাদেশে মুক্তি পাবে জায়েদ খান
ও পরীমনি অভিনীত সিনেমা ‘অন্তর জ্বালা। তার আগে চলছে চুটিয়ে সিনেমাটির
প্রচারণা। আর প্রচারণায় রেখেছেন নতুন নতুন চমক।
প্রচারণার অংশ হিসেবে সোমবার রাতে
টাঙ্গাইলে কুইজ বিজয়ীদের মাঝে টি-শার্ট বিতরণ করলেন জায়েদ। ওই সময় তার ডাকে
সাড়া দিয়ে হাজারো ভক্ত-দর্শক উপস্থিত হন। নায়ক জানালেন, টাঙ্গাইলবাসীর
সাড়া পেয়ে তিনি দারুণ মুগ্ধ।এদিকে কয়েকদিন আগে সিনেমাটি নিয়ে ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করেন নির্মাতা মালেক আফসারী।
ফেসবুকে ‘অন্তর জ্বালা’র নয়টি পোস্টার শেয়ার করেন নির্মাতা। সেখান থেকে
সেরা পোস্টারটি মন্তব্যের ঘরে শেয়ার করার জন্য বলেন ফেসবুক ব্যবহারকারীদের।
এরপর সবচেয়ে বেশি শেয়ার হওয়া পোস্টার বাছাইকারীর একজনকে লটারির মাধ্যমে
দেওয়া হয় ৫০ হাজার টাকা। মালেক আফসারী জানান, ১৭৫টি হলে মুক্তি পাবে
সিনেমাটি। পরিবেশনায় আছে নায়ক মান্নার প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্র।
এই ছবিতে জায়েদ খানের বিপরীতে আছেন পরী মনি। আরো অভিনয় করছেন নবাগত জয়
চৌধুরী, মৌমিতা মৌ, প্রয়াত খল অভিনেতা মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা
জলী, বড়দা মিঠু ও চিকন আলী।




No comments:
Post a Comment