Wednesday, November 1, 2017

কাটছাঁট করতে হতে পারে ‘পদ্মাবতী’র

রঙিন ডেস্ক : বিতর্ক নিয়ে শূরু হয়েছিলো সঞ্জয় লীলা বানসালির সিনেমা ‘পদ্মাবতী’র কাজ। শুটিংয়ের মাঝপথে কর্ণি সেনদারে আক্রমণ, ট্রেইলার রিলিজের পর দীপিকার পোস্টার পোড়ানো এমনকি শপিংমলে ‘পদ্মাবতী’র রাঙ্গোলী নষ্ট করা সব কিছুই এখন সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এবার শোনা যাচ্ছে নতুন আরো এক বিতর্কের কথা। ছবি মুক্তির স্বার্থে পরিচালককে ছবির কিছু দৃশ্য কাটছাঁট করতে হতে পারে।
রাজপুতের কর্ণি সেনারা ‘পদ্মাবতী’ ছবির নির্মাতা সঞ্জয় লীলা বানসালিকে আগেই শাসিয়ে রেখেছেন। তাদের দাবি, এই সিনেমা তাদের না দেখিয়ে মুক্তি দেওয়া চলবে না। রাজস্থানের কট্টরপন্থী এই রাজনৈতিক সংগঠনের আশঙ্কা, ছবিতে রানি পদ্মাবতীকে হেয় করা হয়েছে। আর এ জন্য তারা ছবিটি আগে নিজেরা দেখে এরপর মুক্তি দেওয়ার ‘অনুমতি’ দিতে চান।
সঞ্জয় লীলা বানসালির ছবিগুলোর দৈর্ঘ্য সাধারণত একটু বড় হয়। কিন্তু ‘পদ্মাবতী’ তার আগের সব ছবির দৈর্ঘ্যকেও ছাড়িয়ে যাচ্ছে। শুটিংয়ের শেষ পর্যায়ে এসে দেখা গেল, এই সিনেমা ২১০ মিনিটে এসে ঠেকছে। সাড়ে তিন ঘণ্টার ছবি দেখতে দেখতে দর্শক ক্লান্ত হয়ে যেতে পারে, এই ভেবে ছবির কিছু দৃশ্য ছেঁটে ছোট করার পরিকল্পনা করছেন বানসালি। কিন্তু এখানে কিছু ঝামেলাও আছে। ছবির তিন প্রধান শিল্পী দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শহীদ কাপুর সবাইকেই বানসালি সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন। এখানে কারও দৃশ্য কমবেশি হওয়া নিয়ে মন-কষাকষি হোক, এটা তিনি চান না। তাই ছবি থেকে দৃশ্য বাদ দেওয়ার কাজটি পরিচালককে করতে হচ্ছে খুব ভেবেচিন্তে।

No comments:

Post a Comment