Wednesday, November 1, 2017

মানসিক রোগি মৌটুসী বিশ্বাস

এই প্রসঙ্গে মৌটুসী বলেন, ক্যারিয়ারের প্রথমবারের মতো এমন একটি চরিত্রে অভিনয় করছি। এই চরিত্রকে অনেক চ্যালেঞ্জিং মনে হচ্ছে। সত্যি বলতে আমরা প্রত্যেকেই বিভিন্ন মানসিক সমস্যায় ভুগি। একটা সময় এটি প্রকট আকার ধারণ করে। এই ধারাবাহিকে সেই বিষয়টি তুলে ধরা হচ্ছে। এছাড়া অন্য ধারাবাহিকগুলোর চরিত্রেও নতুনত্ব রাখার চেষ্টা করছি ‘
এদিকে সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে খুলেছেন ‘বুক ক্লাব’। এই গ্রুপে তার সঙ্গে আরো রয়েছেন অভিনেত্রী বন্যা মির্জা। মূলত বই নিয়ে ভাবনা ও সাম্প্রতিক সময়ের পড়াশোনা নিয়ে কথা বলেন এই ক্লাবের সদস্যরা। এটি থেকে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিদিনই অনেকেই এর সদস্য হওয়ার জন্য অনুরোধ করছেন। এত বেশি সাড়া পাবো বুঝিনি। সত্যি আমাদের দেশে বইপ্রেমিকের সংখ্যা অনেক। এই ক্লাবের মধ্যদিয়ে সেটি দেখছি।’

No comments:

Post a Comment