rongginnbd
Tuesday, December 5, 2017
মেডিকেল ছাত্রী মাহিয়া মাহি
রঙিন ডেস্ক :
পাবনায় অবস্থান করছেন মাহিয়া মাহি। সেখানে চলছে মাহমুদ হাসান শিকদার পরিচালিত ‘অবতার’-এর শুটিং। ছবিটিতে মেডিকেল ছাত্রীর চরিত্রে অভিনয় করছেন এ নায়িকা।
মাহি বলেন, ‘প্রথমবারের মতো মেডিকেলের ছাত্রীর চরিত্রে অভিনয় করছি। পড়াশোনা করার সময় বাবা-মা চাইতেন ডাক্তার হই। তাদের ইচ্ছে পর্দায় পূরণ করতে পেরেছি।’
তিনি আরো বলেন, ‘আমার চরিত্রটি প্রথম দিকে খুব শান্ত থাকলেও পরবর্তীতে কাহিনির বাঁকে প্রতিবাদী হয়ে উঠে। দর্শকরা আমার মধ্যে ভয়ঙ্কর রূপ দেখতে পাবেন।’
১ ডিসেম্বর থেকে ‘আবতার’-এর শুটিং করছেন মাহি। শেষ হবে ২০ ডিসেম্বর। এরপর বদিউল আলম খোকন পরিচালিত ‘আমার মা আমার বেহেশত’-এর শুটিং করার কথা রয়েছে। তবে মাহি বলছেন ভিন্ন কথা।
তিনি বলেন, ‘আমি এখনো ছবিটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হইনি। তাই অবতারের শুটিং শেষে ওই ছবির শুটিং করব এটা নিশ্চিতভাবে বলতে পারছি না।’
২০১৮ সাল-এর মধ্যে কোন ছবিটি নিয়ে বেশি আশাবাদী মাহি? জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যি কথা বললে আমি মোস্তাফিজুর রহমান মানিক স্যারের ‘জান্নাত’ নিয়ে অনেক বেশি আশাবাদী। কেন? এ প্রশ্ন করলে উত্তর দিতে পারব না। ওইরকম ড্রামাটিক সিনেমা হয়ত কম-বেশি করেছি আমি। কিন্তু এরপরও কেন জানি সিনেমাটি নিয়ে আমি খুব বেশি আশাবাদী।”— বললেন মাহি।
সম্প্রতি মাহি অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ব্যবসায়িকভাবে দারুণ সফলতা পেয়েছে। এ সফলতার পর তার বক্তব্য, ‘আমি আসলে কখনোই হিসেব করে পথ চলিনি, এখনো পারব না। তবে যারা আমাকে ভালোবেসে সিনেমা দেখেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। তারা যতদিন হলে যাবেন ততদিন অভিনয় করে যাবো।’
‘অবতার’-এ মাহির নায়ক হিসেবে রয়েছেন নবাগত রুশো। তার বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন আমিন খান। এছাড়া রয়েছেন মিশা সওদাগর ও সুব্রত। ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ পরিচালকের। গান থাকছে চারটি। সংগীত পরিচালনা করেছেন আহমেদ কিসলু, আহমেদ হুমায়ুন ও কিশোর।
মাহির মুক্তি প্রতীক্ষিত ছবির তালিকায় রয়েছে ‘জান্নাত’, ‘পলকে পলকে তোমাকে চাই’, ‘পবিত্র ভালোবাসা’, ‘মন দেবো মন নেবো’ ইত্যাদি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment