rongginnbd
Tuesday, December 5, 2017
‘একটু করে একটু ছুঁই’ (ভিডিও)
রঙিন ডেস্ক :
একটু করে একটু ছুঁই, আমার মাঝে থাক না তুই।’– এমন কথার রোমান্টিক গানটি সম্প্রতি প্রকাশ হয়েছে ইউটিউবে। ঠাঁই পেয়েছে মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘চল পালাই’-এ।
সিনেমাটি পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। যার প্রধান দুই চরিত্রে আছেন শিপন মিত্র ও তমা মির্জা। তাদেরই দেখা গেল ‘একটু করে একটু ছুঁই’ গানটিতে। দৃশ্যায়ন হয়েছে চমৎকার কিছু লোকেশনে। গান ও চিত্রায়ন মিলে সোশ্যাল মিডিয়ায় ভালোই প্রশংসা কুড়াচ্ছে।
‘একটু করে একটু ছুঁই’-এর কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন কিশোর দাস। এ রিয়েলিটি শো তারকার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন অন্বেষা।
রোমান্টিক-থ্রিলারধর্মী ‘চল পালাই’ মুক্তি পাবে ৮ ডিসেম্বর। ইতোমধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেলার। সেই ভিডিওটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। দেবাশীষ আশা করছেন, সিনেমাটি ভালো সাড়া পাবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment