Friday, October 27, 2017

সাদাসিধে চরিত্রে জ্যাকুলিন

সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘জুড়–য়া টু’ ছবিতে সাহসী কিছু দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। পাশাপাশি তার অভিনয়ও প্রশংসিত হয়েছে। তবে এবার ইমেজ ভেঙে নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। আর বিষয়টি খোদ তিনিই জানিয়েছেন।আরো জনালেন এবার আর সুপারহট জ্যাকুলিনকে দর্শকরা পাবেন না আমার নতুন ছবিতে। তবে তাদের জন্য নতুন চমক অপেক্ষা করছে। জানা গেছে জ্যাকুলিন যশরাজ ফিল্মসের নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন। আর সেই ছবিতে একেবারেই সাদাসিধে তরুণীর চরিত্রে অভিনয় করবেন তিনি। পুরো ছবিতে তিনি শাড়ি ও সালোয়ার কামিজে অভিনয় করবেন। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি।

No comments:

Post a Comment