rongginnbd
Friday, October 27, 2017
২০১৯ এর দিপাবলিতে হাউসফুল-৪
রঙিন ডেস্ক
: সাজিদ নারিয়ারউয়ালার হিট সিরিজ হাউসফুলের ৪র্থ সিক্যুয়্যেলিটি আসছে আগামী ২০১৯ সাল এর দিপাবলি উৎসবে। বরাবরের মতো এবারও প্রধান চরিত্রে থাকছেন খিলারি অক্ষয় কুমার। তার সাথে আরও কয়েকজন জনপ্রিয় তারকা যোগ দিবেন এই ছবিতে। যদিও অন্য কারা থাকবেন সে বিষয়টি এখনো নির্ধারিত হয়নি। তবে বরাবরের মতো জ্যকুলিন ফার্নান্দেজও থাকবেন অক্ষয়ের সাথে এটা অনেকটাই নিশ্চিত হওয়া গেছে।
বলিউড সংশ্লিষ্ট মিডিয়ায় প্রকাশিত তথ্য মতে, ছবিটির মূল পটভুমি হলো পুনর্জন্ম সম্পর্কিত। আর এতে পরিচালকের সিটে আবারও দেখা যাবে সাজিদ খানকে।যদিও মাঝে তিনি এই ছবির পরিচালনার সাথে সম্পৃক্ত ছিলেন না।
খবরটি নিশ্চিত করে সাজিদ নারিয়ারউয়ালা মিডিয়াকে বলেন হাউসফুল হলো রম্য রসাত্মক ও কৌতুকে ভরা। কমেডি নির্ভর এ ছবির চতুর্থ অংশটি হতে যাচ্ছে হাউসফুলের এ যাবৎকালের সর্ববৃহৎ হাসির ধামাকা।আমি খুব খুশি যে, সাজিদ খান যে কিনা এর আগে হাউসফু্লের দুটি সিক্যুয়েলের অংশ ছিলেন, আবারও আমার সাথে যোগদান করতে যাচ্ছেন। আমরা আমাদের চতুর্থ সি্ক্যুয়েলে মজার একটা টুইস্ট নিয়ে আসছি। আর সেটি হলো পুনর্জন্ম। আমরা অনেক বড়সড় একটা কাজে হাত দিচ্ছি আর সে জন্যে আমাদের অনেক সময় লাগবে। তাই আমরা ২০১৯ এর দিপাবলির সময়টিকেই ছবি মুক্তির উপযুক্ত সময় হিসেবে ধরেছি। এর মধ্যে আমাদের সব কাজ শেষ করা হবে।মুক্তির আগ পর্যন্ত প্রাপ্ত পুরোটা সময়ই লাগবে এ ছবি তৈরি করার কাজে।
ভারতীয় সিনেমার ইতিহাসে দিপাবলি হলো ছবি মুক্তির জন্য সবচেয়ে আদর্শ সময়। উৎসবমুখর সময় এমন হাস্যরসে ভরপুর একটি সিনেমা উৎসবের আনন্দে নতুন মাত্রা যোগ করবে। যা উৎসবের আনন্দ বহুগুন বাড়িয়ে দিবে।বলা যায় পরিচালক ছবি মুক্তির জন্য আদর্শ একটি সময়ই বেছে নিয়েছেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment