rongginnbd
Friday, October 27, 2017
রাজা ভূমিবলের রোল মডেল ছিল বাংলাদেশ
রঙিন ডেস্ক : থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবল বন্যা এবং পানি প্রবাহ বিষয়ে বাংলাদেশকে রোল মডেল হিসেবে মানতেন। শুধু মানতেনই না বাংলাদেশের বন্যা এবং পানি প্রবাহ থেকে অনেককিছু জেনে এবং শিখে তিনি তা নিজের দেশের কাজে লাগিয়েছিলেন। আর এই তথ্য জানিয়েছেন রাজা ভুমিবলের ছেলে থাইল্যান্ডের বর্তমান রাজা ।
থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবলের শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেয়ার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম থাইল্যান্ডের নতুন রাজার বরাতে ফেসবুক পোস্টে এ তথ্য জানান। শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়া আরও ৪২টি দেশের রাজা, রাণী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা অংশগ্রহণ করেছিলেন।
থাইল্যান্ড সফরে সেখানকার নতুন রাজার সঙ্গে সাক্ষাতের বিষয়কে অনেক দিন মনে রাখার মতো অভিজ্ঞতা বলে উল্লেখ করে ফেসবুক স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন: ‘প্রয়াত রাজা ভূমিবলের শেষকৃত্যের পর বিরল সাক্ষাত হয়েছে থাইল্যান্ডের নতুন রাজা এবং তার পরিবারের সাথে। নতুন রাজা জানান, তার পিতা বাংলাদেশের বন্যা এবং পানি প্রবাহ থেকে অনেককিছু জেনে তা তার দেশের কাজে লাগিয়েছিলেন।’
এছাড়া বাংলাদেশ প্রতিনিধির প্রতি থাইল্যান্ডের সিনিয়র মন্ত্রীদের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ হওয়ার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment