rongginnbd
Saturday, October 21, 2017
টেনিস তারকারদের পদচারণায় মুখরিত সিঙ্গাপুর
রঙিন ডেস্ক : বর্তমান টেনিস র্যাং কিংয়ের শীর্ষ আট তারকার পদচারণায় মুখরিত দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুর।আজ শনিবার থেকে সিঙ্গাপুরে শুরু হচ্ছে ডব্লিউটিএ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস।এই টুর্নামেন্টে অংশ নিতে টেনিস র্যাং কিংয়ের শীর্ষ আট তারকা এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন। এই টুর্নামেন্ট শুরুর আগের দিন শুক্রবার অনুষ্ঠিত হয় ড্র। যেখানে অংশ নিয়েছিলেন সব তারকারাই।
দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবেন তারা। রেড ও হোয়াইট গ্রুপ। লাল দলে রয়েছেন গারবিন মুগুরুজা, ক্যারোলিনা পিসকোভা, ভেনাস উইলিয়ামস এবং জেলেনা ওস্টাপেঙ্কো। অন্যদিকে সাদা দলে থাকা চার খেলোয়াড় হলেন সিমোনা হালেপ, এলিনা সিতোলিনা, ক্যারোলিন ওজনিয়াকি এবং ক্যারোলিন গার্সিয়া।
আজ বিশ্ব টেনিস র্যাং কিংয়ের শীর্ষে থাকা সিমোনা হালেপ নিজের প্রথম ম্যাচে কোর্টে নামবেন ক্যারোলিন গার্সিয়ার বিপক্ষে। উইম্বলডন চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজা ও সাতবারের গ্র্যান্ডস্লামজয়ী ভেনাস উইলিয়ামস একই গ্রুপে পড়েছেন।
ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন জেলেনা ওস্টাপেঙ্কো নিজের প্রথম ম্যাচে খেলবেন র্যাং কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা মুগুরুজার। তবে এই টুর্নামেন্টের সমর্থকরা এবার সেরেনা উইলিয়ামসকে মিস করবেন। তবে সেরেনার হয়ে কোর্টে আলো ছড়াতে প্রস্তুত ভেনাস উইলিয়ামস।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment