rongginnbd
Saturday, October 21, 2017
৬ষ্ঠ স্থান নিয়েই বাংলাদেশ সন্তুষ্ট
রঙিন ডেস্ক : চারটি এশিয়াকাপ হকির পর আবার ৬ষ্ট স্থানটা ফিরে পেল বাংলাদেশ। এর আগের ৪টি এশিয়া কাপে বাংলাদেশ যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে ছিল।যদিও এবার পঞ্চম স্থান দখল করার একা লক্ষ্য ছিল।চীনকে হারিয়ে লক্ষ্যকে ছাড়িয়ে পঞ্চম হওয়ার সুযোগও তৈরিও হয়েছিল বাংলাদেশের। কিন্তু জাপানের কাছে ৪-০ গোলে হেরে ৬ষ্ঠ স্থান নিয়েই বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হচ্ছে।
শুক্রবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টিস্নাত পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হেরে যা্য় জাপানের কাছে।এশিয়া কাপের আগের চার আসরে বাংলাদেশ তিনবার হয়েছিল সপ্তম এবং একবার অষ্টম।
টুর্নামেন্টে জাপানের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলে দুটিতেই হারলো স্বাগতিকরা। গ্রুপ পর্বের হারের ব্যবধান ছিল ৩-১, স্থান নির্ধারণী ম্যাচে জাপান ব্যবধান বাড়িয়ে করেছে ৪-০।
সপ্তম হয়ে দশম এশিয়া কাপ হকি শেষ করেছে চীন। শুক্রবার রাতে মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত সপ্তম স্থান নির্ধারণই ম্যাচে তারা ৩-২ গোলে হারিয়েছে ওমানকে। প্রথমার্ধে চীন ২-১ গোলে এগিয়েছিল। টুর্নামেন্টের সব ম্যাচ হেরে অষ্টম হয়েছে ওমান। ম্যাচটি হওয়ার কথা ছিল বিকেল ৩ টায়। কিন্তু বৃষ্টির কারণে পিছিয়ে শুরু হয় রাত সাড়ে আটটায়।
ম্যাচের ১১ মিনিটে গোল করে চীনকে এগিয়ে দেন সু লিজিং। তবে বেশি সময় এগিয়ে থাকতে পারেনি তারা। ১৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ওমানকে সমতায় ফেরান কাশিম আসাদ মোবারক। প্রথমার্ধেই চীন আবার এগিয়ে যায়। ২৭ মিনিটে ফিল্ড গোল করেন চীনের দু চেন। তৃতীয় কোয়ার্টারে দুই দল একাধিক সুযোগ পায়। তবে চীন পারেনি ব্যবধান বাড়াতে, ওমানও পারেনি ম্যাচে ফিরতে।
চতুর্থ কোয়ার্টারে গিয়ে তৃতীয় গোল করে চীন। ৫২ মিনিটে জিউ জিয়াপিংয়ের দুর্দান্ত ফিল্ড গোল অনেকটা নির্ভার করে চীনকে। লড়াকু ওমান ৩-১ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি। ৫৬ মিনিটে দুর্দান্ত ফিল্ড গোলে ব্যবধান কমান রজব বাশিম।
৮ দলের মধ্যে ওমান অষ্টম হলেও তাদের খেলা ছিল ইতিবাচক। কোনো ম্যাচ না জিতলেও প্রতিটি ম্যাচেই তাদের লড়াকু খেলা ছিল প্রশংসনীয়। প্রতিটি ম্যাচেই তারা গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করেছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment