rongginnbd
Saturday, October 21, 2017
রিয়ালের আরো একটি চমক!
রঙিন ডেস্ক : আবারো চমক দেখাতে চলেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ব্রাজিলের খুদে জাদুকর ভিনিসিয়াস জুনিয়রের পর দলটির আরেক বিস্ময় তরুণ অ্যালানকে চুক্তিবদ্ধ করতে চলেছে রিয়াল।
চলতি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেন্স করছেন দলটির অধিনায়ক অ্যালান। স্পেন এবং উত্তর কোরিয়ার বিপক্ষে দলের জয়ে রেখেছেন দারুণ ভূমিকা।
গত মৌসুমে অ্যালানের এজেন্ট জুয়ান ফিগের সঙ্গে দেখা করেন রিয়ালের প্রতিনিধিরা। আর সম্প্রতি দলবদল নিয়ে ফিগের সঙ্গে কথাও বলেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
শোনা যাচ্ছে, অ্যালেনের ব্যাপারে দারুণ আগ্রহী ক্লাব কর্তৃপক্ষ। এ জন্য ৫০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি তারা। বর্তমানে চাইনিজ ক্লাব গুয়ানজু ইভারগ্রান্ডি থাওবাও এফসিতে খেলেন এ অ্যাটাকিং মিডফিল্ডার।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment