রঙিন ডেস্ক : রবিবার রাতে মা হয়েছেন এষা দেওল। বাড়ি ফিরতেই চটজলদি ঠিক করে ফেললেন মেয়ের নামও। এষা ও তার স্বামী ভরত তখতানি মেয়ের নাম রাখলেন রাধ্যা। রাধা থেকেই রাধ্যা নামের আবির্ভাব। যার অর্থ আরাধ্য বা আরাধনা করা। কন্যা সন্তান হওয়ায় এক দিকে খুশি তো হয়েইছেন তখতানি দম্পতি, তার উপর মেয়ের পছন্দসই নাম রাখতে পেরে খুশির বাঁধ ভেঙেছে ভারত ও এষা দুজনেরই।
বিজনেস টাইকুন ভরত তখতানি বলছেন ‘মেয়ের নাম রাধ্যা রেখে আমরা খুব খুশি। আর এই নামটা এষা এবং আমি দু’জনেই ঠিক করেছি।’ কিছু দিনের মধ্যেই জাঁকজমক ভাবে রাধ্যার নামকরণ অনুষ্ঠানও হবে বলে জানিয়েছেন তখতানি দম্পতি।
ঐশ্বরিক’ এই নামে বেশ খুশি রাধ্যার দাদু ধর্মেন্দ্র ও দিদিমা হেমা মালিনী। রাধ্যার জন্মের পর সংবাদ মাধ্যমের অপার ভালবাসা ও আশীর্বাদে আপ্লুত এষা ও ভারত দুজনেই। ভরতের বক্তব্য রাধ্যার জন্মের পর বি-টাউনের অগণিত শুভেচ্ছাবার্তা পেয়ে খুব খুশি এষা। তার ভক্তদেরও ধন্যবাদ জানিয়েছেন এষা।



No comments:
Post a Comment