Friday, October 27, 2017

বাসি রুটি নিয়ন্ত্রণ করবে ডায়াবেটিস

রঙিন ডেস্ক: খাবার একটু বেচে গেলেই আমরা ফ্রিজে ডুকিয়ে দিই। পরে আবার সেটা গরম করে খাই। তার মধ্যে তরকারি অন্যতম। অনেক সময় কাজের চাপে রুটি আগেই বানিয়ে রাখতে হয়। বেশ কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে যে ফ্রিজে রেখে বাসি খাবার খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয়। তবে বাসি রুটি খেলে ক্ষতি হয়ই না, উল্টে নানা উপকার। গবেষণায় দেখা গেছে বাসি রুটি নিয়মিত খেলে বেশ কিছু মৃত্যঝুঁকি একেবারে ভালো হয়ে য়ায়। যেমন, যেমন ডায়াবেটিকস। গবেষণা বলছে বাসি রুটির মধ্যে এমন কিছু উপাদান তৈরি হয়ে যায়, যা রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
একাধিক কেস স্টাডি অনুসারে রুটির মধ্যে থাকা ফাইবার, সময় যত এগতে থাকে, তত শক্তিশালী হয়ে উঠতে শুরু করে। তাই তো বাসি রুটি দুধ দিয়ে খেলে হজম ক্ষমতার মারাত্মক উন্নতি ঘটে। সেই সঙ্গে গ্যাস-অ্যাসিডিটির সমস্যাও কমে যায়। তাই এবার থেকে রাতের বেলা রুটি থেকে গেলে আর ফেলে দেবেন না। বরং সকালের নাস্তায় দুধ দিয়ে খেয়ে নেবেন। দেখবেন দারুন উপকার মিলবে।
চটজলদি অতিরিক্ত ওজন কমাতে চাইলে বাসি রুটি খাওয়া শুরু করতে পারেন। কারণ এতে উপস্থিত ফাইবার অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখে। ফলে স্বাভাবিকভাবেই খাওয়ার পরিমাণ কমে যেতে শুরু করে। আর যেমনটা সবারই জানা আছে যে কম খেলে, ওজন বাড়ার আশঙ্কাও কমে। সেই সঙ্গে দেহে পুষ্টির ঘাটতিও দূর হয়। তাই যারা বাড়ির বাইরে থাকেন, তারা চাইলে সকাল সকাল রুটি এবং দুধ খেয়ে নিতে পারেন।

No comments:

Post a Comment