স্বাভাবিক ত্বক যত্নে খুব বেশি পরিচর্যার
প্রয়োজন পড়ে না। শোবার আগে বেবি সোপ দিয়ে মুখ ধুয়ে নিন। মুখ ধোয়ার পর
স্কিনটনিক ও ফ্রেশনার লাগাবেন। সপ্তাহে কম করে তিনদিন ফেসপ্যাক লাগাবেন।
ডিমের কুসুম অলিভ অয়েলের প্যাক লাগান। ১০ মিনিট পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলে
ক্রিম লাগান।শোবার আগে মুখ গোলাপজলে তুলো ভিজিয়ে সারা
মুখে লাগান। হাল্কা ওভার নাইটক্রিম লাগান। তৈলাক্ত ত্বক শোবার আগে মাইন্ড
ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন। পুদিনা পাতার রস ও গোলাপজল মিশিয়ে মুখে লাগান। ১০
মিনিট পর ধুয়ে ফেলুন।শুষ্ক ত্বকে সাবান ব্যবহার করবেন না।
ক্লেনিজং মিল্ক দিয়ে মুখমণ্ডল পরিষ্কার করুন। দুধের সর ও গোলাপ মিশিয়ে মুখে
ম্যাসাজ করুন। পাঁচ মিনিট পর কুসুম গরম পানিতে তুলো ভিজিয়ে মুখ মুছে
ফেলুন। ওভার নাইট ক্রিম লাগান।শুকনো ঠোঁটে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নরম
কাপড় দিয়ে আস্তে আস্তে ঘষুন। মরা চামড়া উঠে আসবে। এবার লিপ বাম লাগিয়ে নিন।
ঠোঁট নরম রাখতে দুধের সর লাগান।হাতের যত্নে সপ্তাহে একদিন গোলাপজল আর
গ্লিসারিন মিশিয়ে শোবার আগে দুই হাত ম্যাসাজ করুন। ভিটামিন ‘ই’ অয়ের বা
আমন্ড-নখ এবং তার চারপাশে লাগান। নখ মজবুত হবে। যাদের হাত শক্ত এবং রুক্ষ
হয়ে যাচ্ছে তারা হাতে ভাল করে পেট্রোলিয়াম জেলি মেখে টিস্যু পেপার দিয়ে
মুছে শুতে যান।চুলের যত্নে রাতে শ্যাম্প করার অভ্যাস
থাকলে ঘুমানোর আগে চুল ভাল করে শুকিয়ে নিন। চুল শুকিয়ে গেলে ভাল করে আঁচড়ে
হাল্কা বিনুনি বা পনি টেল বেঁধে শুতে যান।

No comments:
Post a Comment