Saturday, October 21, 2017

তৃতীয় সপ্তাহেও ‘ঢাকা অ্যাটাক’র দাপট

মুক্তির তৃতীয় সপ্তাহে ছবিটি চলছে দেশের প্রায় অর্ধশত সিনেমা হলে। এরমধ্যে শুক্রবার(২০ অক্টোবর) নতুন ১৫টি হলে ছবিটি মুক্তি পেয়েছে ‘ঢাকা অ্যাটাক’। গত ৬ অক্টোবর ১২৫ হলে ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পায়। মুক্তির পরপরই ছবিটি সর্বমহলের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দ্বিতীয় সপ্তাহে ছবিটির হল সংখ্যা বেড়ে যায়। চলে ১২৭ টি সিনেমা হলে। দেশের প্রায় সবগুলো হলেই ছবিটির প্রতিটি শো হাউজফুল যাচ্ছে।
স্টার সিনেপ্লেক্স (ঢাকা), ব্লকবাস্টার সিনেমা (ঢাকা), বলাকা (ঢাকা), শ্যামলী, রাজমনি (ঢাকা), সেনা (সাভার), রাণিমহল। (ঢাকা), চান্দনা (জয়দেবপুর), ছায়াবানী (নাটোর), ফ্যান্টাসি (উত্তরদিয়াবাড়ি), আলমাস (চট্টগ্রাম), মনিহার (যশোর), উপহার (রাজশাহী), শাপলা (রংপুর), লিবার্টি (খুলনা), সাগরিকা (চালা), সঙ্গীতা (খুলনা), মডার্ন (দিনাজপুর), ছবিঘর (ঝিনাইদহ), মমতাজ (সিরাজগঞ্জ), বীনা (পাবনা), সোনিয়া (বগুড়া), পিক্স (সিরাজদিখাঁন) ও তাজ (গাইবান্ধা)।
অভিসার সিনেমা (ঢাকা), বি.জি.বি. সিনেমা (সিলেট), সোহাগ সিনেমা (ঘোড়াশাল), মৌচাক সিনেমা (ভাংগুরা), মল্লিকা সিনেমা (উল্লাপাড়া), অন্বেশা সিনেমা (মোকছেদপুর), ময়ূরী সিনেমা (বাগআচরা), লাভলু সিনেমা (আমতলী), বর্ণালী সিনেমা (নোয়াপাড়া), মনোরমা সিনেমা (কাপাসিয়া), মেহেরপুর সিনেমা (মেহেরপুর), রাজলক্ষ্মী সিনেমা (পাতারহাট), আলিম সিনেমা (সেপুপাড়া), রুপসী সিনেমা (ভোলা), রূপকথা (শেরপুর) ও বুলবুল (চিতলমারি)।

No comments:

Post a Comment