Saturday, October 21, 2017

আপত্তির কারণে ছাড়পত্র পাচ্ছেনা ‘হৃদয়ের রংধনু’

ছাড়পত্র না পাওয়ার বিষয়ে সেন্সর সচিব জালাল উদ্দিন মুন্সি বলেন, বাংলাদেশ পর্যটন কেন্দ্রগুলোকে হাইলাইট করার জন্য ছবিতে পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় নেয়া হয়েছে এবং কর্পোরেশন অর্থলগ্নি করেছে। কিন্তু ছবি শেষ করার পর সেন্সর বোর্ড ছবি দেখে মনে করছে ছবিতে যা দেখানো হয়েছে কিছু দৃশ্য পর্যটন শিল্পের জন্য ক্ষতিকর।
উল্লেখ্য, নির্মাতা রাজীবুল হোসেন ২০১৪ সালের নভেম্বরে ‘হৃদয়ের রংধনু’র শুটিং শুরু করেন। ঢাকা, কক্সবাজার, সেন্ট মার্টিন, সোনাদিয়া দ্বীপ ও বান্দরবানসহ বাংলাদেশের মোট ৫৪টি জেলায় এ ছবির দৃশ্যায়ন হয়েছে। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন শামস হাসান, মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা ও একমাত্র নারী সার্বিয়ার নাগরিক মিনা পেতকোভিচ। ছবিটি প্রযোজনা করছে এশিয়ান ইনস্টিটিউট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বাংলাদেশ।

No comments:

Post a Comment