rongginnbd
Saturday, October 21, 2017
ফাতিমাকে প্রযোজকের শর্ত
রঙিন ডেস্ক :
আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি পাওয়া ফাতিমা সানা শেখ তার দ্বিতীয় চলচ্চিত্র ‘থাগস অব হিন্দুস্তান’ এর কাজ করছেন এই খবর বেশ পুরনো। তবে, নতুন খবর হল, এই চলচ্চিত্রের প্রযোজক আদিত্য চোপড়া ফাতিমাকে বেশ কিছু নিয়মের মধ্যে আবদ্ধ করেছেন।
‘থাগস অব হিন্দুস্তান’ এর কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত নতুন অন্য কোন চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হতে পারবেন না ফাতিমা। শুধু তাই নয়, যে কোন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকেও তাঁকে বিরত থাকতে হবে। এমনকি গুরুত্বপূর্ণ তারকাবহুল কোন অনুষ্ঠানেও অংশও নিতে পারবেন না তিনি। আদিত্য কোনভাবেই চান না ‘থাগস অব হিন্দুস্তান’ এ ফাতিমার চরিত্র দর্শকের কাছে আগেই প্রকাশ পেয়ে যাক। তাই ফাতিমাকে মেনে চলতে হবে এই সবগুলো আদেশ।
অবশ্য এরকম কঠিন নিয়মাবলীও মাথা পেতে নিয়েছেন ফাতিমা। ‘থাগস অব হিন্দুস্তান’কে নিজের ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। ‘চাচী ৪২০’ এ শিশুশিল্পী হিসেবে পর্দায় প্রথম আসা ফাতিমাকে ‘থাগস অব হিন্দুস্তান’ এ দেখা যাবে একটু ভিন্ন ভাবেই। দঙ্গলের ছোট চুলের ফাতিমা এবার আসবেন বড় চুল নিয়ে, সাজ পোশাকে থাকবে দেশি ও ঐতিহ্যবাহী আমেজ। এই চলচ্চিত্রের জন্য তলোয়াড় চালনাও শিখতে হচ্ছে তাঁকে।
আমির খান, অমিতাভ বচ্চন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে ফাতিমা সানা শেখের ‘থাগস অব হিন্দুস্তান’ মুক্তি পাবে ২০১৮ এর নভেম্বরে। এর পরিচালক হিসেবে আছেন বিজয় কৃষ্ণ আচার্য। এনডিটিভি
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment