Friday, October 27, 2017

রাশি : ক্ষতি করার চেষ্টা করবে সিংহকে

বৃষ রাশি ( ২১ এপ্রিল – ২০ মে) : আজ বৃষ রাশির জাতিকার ভাগ্য কিছুটা সু প্রসন্ন হবার যোগ রয়েছে। বিদেশ যাত্রা বা বৈদেশিক বাণিজ্যে ভালো আয়ের সম্ভাবনা দেখা যায়। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোন ধরণের রহস্যজনক বাধা বিপত্তি দেখা দেবে। শরীর ভালো যাবে না। আজ ধর্মিয় ও আধ্যাত্মীক কাজ কর্মে লাভবান হবেন। ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয় হতে পারে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) : মিথুন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময় । তবে ঋণ সংক্রান্ত জটিলতা দেখা দেবে। পাওনা টাকা আদায় করতে বাধাগ্রস্ত হবেন। বিদেশ থেকে কোনো খারাপ সংবাদ পেতে পারেন। আপনার আর্থিক সঙ্কট প্রকট হতে পারে। বুঝে শুনে খরচ করুন। আজ চলাফেরায় সতর্ক হতে হবে। রাস্তাঘাটে পুলিশ প্রশাসনের কারো দ্বারা হেনস্তার শিকার হতে পারেন।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট) : আজ সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্ ভালো যাবে না। সাইনোসাইটিসের রুগীরা কষ্ট পেতে পারেন। কোন গোপন শত্রু আজ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কাজের লোকের দ্বারা দ্রব্য হানির আশঙ্কা প্রবল। গুপ্তধন বা পরধন প্রাপ্তিতে বাধা বিপত্তি দেখা দেবে। আজ রাগ ও জেদ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর) : আজ কন্যা রাশির জাতক জাতিকার দিনটি কিছুটা ভুল বোঝাবুঝি দিয়ে শুরু হতে পারে। সন্তানের সাথে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। আজ প্রেমিক প্রেমিকাদের দিনটি ভালো যাবে না। দেখা করার কথা থাকলেও কোনো রহস্যজনক কারণে শেষ পর্যন্ত দেখা নাও হতে পারে। সন্তানের কোনো ব্যর্থতায় আপনি কষ্ট পাবেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর) : আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বস্ত্র বিক্রেতাদের দিনটি ভালো যাবে। প্রতিবেশীর কোন অনুষ্ঠানে আপনার উপস্থিতি তাকে আনন্দ দেবে। ছোট ভাই বোনের কোন কাজে দূরদেশে যেতে পারেন। সাংবাদিক ভাইদের দিনটি ভালো যাবে। প্রকাশক ও মুদ্রণ ব্যবসায়ীদের দিনটি ব্যস্ততায় ভরপুর থাকবে।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) : আজ ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বাড়ীতে আজ আপনার সবচেয়ে অপছন্দের কোন আত্মীয় আসতে পারে। আর্থিক প্রাপ্তিতে বিলম্ব হবে। আজ আপনার খাবারের রুচি নষ্ট হতে পারে। এলার্জির সমস্যা থাকলে খাদ্য গ্রহণে সতর্ক হতে হবে। দিনের শেষ ভাগে কোনো অনভিপ্রেত সংবাদ পেতে পারেন।

No comments:

Post a Comment