Tuesday, October 24, 2017

নভেম্বরে মঞ্চে ফিরছেন ‘অর্থহীন’

রঙিন ডেস্ক : বাংলাদেশের অন্যতম একটি ব্যান্ড দলের নাম ‘অর্থহীন’ । ১৯৯৯ সাল থেকে এখন পর্যন্ত ব্যান্ড দলটি তার জনপ্রিয়তা সমানভাবে ধরে রেখেছে। আর এ দলটির প্রতিষ্ঠাতা ভোকাল ‘বেজবাবা’ খ্যাত সুমন দীর্ঘদিন ধরেই অনপুস্থিত রয়েছেন নতুন শো নিয়ে। কারণ একটাই! বেশ কয়েকমাস ধরে অসুস্থ তিনি। তবে এবার আশার আলো জাগিয়েছেন দর্শকমনে। শিগগিরই মঞ্চে ফিরছেন তিনি।
সুমনের ভক্তরা অনেকদিন ধরেই জানতে চাচ্ছিল ‘অর্থহীন’কে নিয়ে আবার কবে মঞ্চ মাতাবেন সুমন। সেই উত্তরও দিয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন, ৪ নভেম্বর ‘বাংলাদেশ নাইট’ এ অংশ নেয়ার জন্য অস্ট্রেলিয়ার সিডনীর উদ্দেশ্যে ‘অর্থহীন’ ঢাকা ছাড়ছে ১ নভেম্বর। সেখানে জেমস, ডিজে রাহাত, অনন্ত জলিলের সাথে থাকবে ‘অর্থহীন’ এর গানও।

No comments:

Post a Comment