rongginnbd
Tuesday, October 24, 2017
চীনের বিশেষ দূত গোসিয়াং আসছেন রাতে
রঙিন ডেস্ক : রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে চীনের এশিয়া বিষয় বিশেষ দূত সান গোসিয়াং আজ মঙ্গলবার রাতে ঢাকা আসছেন।মিয়ানমারে রোহিঙ্গা সংকট শুরুর পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন সান গোসিয়াং। এর আগে গত এপ্রিলে ঢাকা এসেছিলেন তিনি।
চলমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন বরাবরই বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনার কথা বললেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মিয়ানমারকেই সমর্থন দিয়ে আসছে।
রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশি আলোচনা হোক সেটিও চায় না চীন। এমনকি বিদেশিরা মিয়ানমারকে চাপ দিক তাও চীনের পছন্দ নয়।চলমান রোহিঙ্গা নির্যাতন নিয়ে যখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইইউ নিষেধাজ্ঞাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিচ্ছে সে সময় সফরে আসছেন সান গোসিয়াং।
চীনের বিশেষ দূত সফরকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়। এ বৈঠকে মায়ানমার ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশও মায়ানমারে স্থিতিশীলতা চায় বাংলাদেশ। দেশটিতে রোহিঙ্গা সমস্যার কারণে বাংলাদেশে যে প্রভাব পড়েছে তা নিয়ে আলোচনা হতে পারে চীনের বিশেষ দূতের এ সফরে। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment