rongginnbd
Tuesday, October 24, 2017
যেভাবে আসে ‘টিকাটুলির মোড়’
রঙিন ডেস্ক :
সম্প্রতি অনলাইনে প্রকাশ হয়েছে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার আইটেম গান ‘টিকাটুলির মোড়’। ইতোমধ্যে গানটি ১২ লাখেরও বেশিবার দেখা হয়েছে। তবে এই গানটি যিনি করেছেন তিনি কোনো জনপ্রিয় শিল্পী নন। সামান্যই একজন সাধারণ মানুষ। তবে বর্তমানে তার গানের পাশাপাশি তিনিও সকলের মন জয় করে নিয়েছেন। আর সে্ই তিনি হলেন মতিন চৌধুরী।
‘ঢাকা অ্যাটাক’ সংস্করণে কথা ও সংগীতায়োজনে পরিবর্তন আনা হয়েছে। নতুন গানটিতেও কণ্ঠ দিয়েছেন মতিন চৌধুরী। সুর শাহীন কামাল। সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত ও মীর মাসুম। কথা লিখেছেন মতিন চৌধুরী ও মামুন আকন্দ।
মতিন চৌধুরী একটা সময় ঘরোয়া আড্ডা আর মঞ্চে গান গাইতেন। সে সময় গানের কথাগুলো অগোছালো ছিল। এরপর ঘটনাক্রমে পরিচয় হয় মামুন আকন্দের সাথে। গড়ে উঠে বন্ধুত্ব। সেটি ২০০২ সালের দিকে। তখন মাঝেমাঝে বন্ধুদের আড্ডায় গানটি গাইতেন তিনি। এরমধ্যে একদিন মামুন বললেন, ‘গানটির কথা অগোছালো। একটু গুছিয়ে নিলে কেমন হয়? যার কথার মধ্য দিয়ে এক ধরনের মেসেজও পাওয়া যাবে।’ মামুনের সে প্রস্তাব লুফে নেন মতিন।
মামুন আকন্দ সে সময়কার কথা স্মৃতিচারণ করে বলছিলেন, ‘তখন তো গানটির কথা এখনকার মতো ছিল না। আমাদের এক বন্ধু শাহিন কামাল। তার বাসায় অন্য সব বন্ধুরা মাঝেমধ্যেই চা চক্র করতাম। সে আড্ডাতে বসে মতিন ভাই গানটি একদিন গাইলেন। গানটির মধ্যে এক ধরনের রিদম আছে। কিন্তু অগোছালো। কিন্তু আরো পরিপাটি কীভাবে করা যায়? একটু অসচেতন হলে মানুষ নানান ধরনের বিপদে পড়ে। বলা যায়, অতি লোভে তাতি নষ্ট। এই অতি লোভ না করার জন্যই গানটির মূল মেসেজ রাখলাম এটি। আর কিছু কথা বাদ দিয়ে নতুন কিছু কথা যোগ করলাম।’
এরপর থেকে মতিন ভাই সেভাবেই গানটি গাওয়া শুরু করল। তখন থেকেই তুমুল জনপ্রিয়তা প্রায় ‘টিকাটুলি’ গানটি। আর ২০১০ এর দিকে ‘জীবন হলো সিগারেটের ছাই’ নামের একটি অ্যালবামে ঠাঁই পেয়েছিল গানটি।
তবে ‘ঢাকা অ্যাটাক’ ছবির সঙ্গে যুক্ত হলেন কীভাবে? এমন প্রশ্ন করা হলো গানটির সহ-গীতিকার মামুন আকন্দক
গত বছরের ঘটনা, মতিন ভাই হঠাৎ করে আমাকে ফোন দিল। বলল, একজন লোক তাকে ফোন দিয়েছিল। ‘টিকাটুলি’ গানটি তাকে দিয়ে সিনেমাতে গাওয়াবে। আমরা প্রথমে ভেবেছি মজা করেছে। মতিনকে বললাম, সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। পরে সে আবারও ফোন দিল। যার কথা বলছি, তিনি ‘ঢাকা অ্যাটাক’ পরিচালক দীপংকর দীপন দাদা। তিনি আমাদের ইনভাইট করলেন তার অফিসে। কিন্তু মতিন কনফিউশনে পড়ে গেল। বিশ্বাস হচ্ছিল না তার। এরপর মতিন দাদাকে বলল, আপনারা কেউ আসেন আমার এলাকায়, আমরা সামনাসামনি কথা বলি।
‘ঢাকা অ্যাটাক’ এর প্রধান সহকারি পরিচালক ফয়সাল আহমেদ ভাই বাড্ডার শাহজাদপুর এলে তখন আমরা একটি রেস্টুরেন্টে বসলাম। তখন জানলাম, দীপংকর দাদা মতিনকে দুইমাস ধরে খোঁজ করে চলছেন। এরপর বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম। তারপর যা হওয়ার এখন সবাইতো দেখতেই পাচ্ছেন…।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment